সৌভিক মুখার্জী, কলকাতা: জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন যোগ আমাদের দৈনন্দিন জীবনে বড়সড় পরিবর্তন আনে। তেমনই এক বিরল এবং শক্তিশালী যোগ হল ব্যাতিপাত যোগ (Vyatipat Yog 2026)। জ্যোতিষ গণনা অনুযায়ী, ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি সূর্য এবং চন্দ্রের বিশেষ অবস্থানের কারণে এই যোগ তৈরি হচ্ছে। আর জ্যোতিষীদের মতে এই যোগ অত্যন্ত শক্তিশালী এবং এর প্রভাব সরাসরি মানুষের ভাগ্য, কর্মজীবন এবং আর্থিক অবস্থার উপরেই পড়ে। আর এদিন তৈরি হওয়া এই ব্যাতিপাত যোগ পাঁচ রাশির জীবনে সোনালী সময় শুরু করতে চলেছে। কোন কোন রাশি? জানুন এই প্রতিবেদনে।
মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা সম্পূর্ণ আত্মবিশেষে ভরপুর থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ বা আইনি বিষয় অবশেষে মিটতে পারে। আর বিনিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে হঠাৎ করে লাভের সম্ভাবনা রয়েছে। সমাজে গ্রহণযোগ্যতা বাড়বে এবং প্রভাবও বাড়তে পারে।
মিথুন রাশি
ব্যাতিপাত যোগ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কেরিয়ারে বিরাট সুযোগ নিয়ে আসতে পারে। চাকরিজীবীরা পদোন্নতি বা নতুন দায়িত্ব পাবে। ব্যবসায় যোগাযোগ দক্ষতা কাজে লাগবে। লাভজনক চুক্তি হতে পারে। এমনকি আর্থিক দিক থেকে এই সময়টা শক্তিশালী যাবে।
সিংহ রাশি
এই বিশেষ যোগের প্রধান গ্রহ সূর্য। আর সূর্যের অধিপতি হল সিংহ রাশি। ফলে এই সময় সিংহ রাশির জন্য সোনালী সময় তা বলা যায়। কর্মক্ষেত্রে উদ্বোধনদের সমর্থন পাবেন। এমনকি পারিবারিক সম্পত্তি সংক্রান্ত জটিলতা মিটতে পারে। রাজনীতি বা সমাজসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা পরিচিতি বা সম্মান অর্জন করবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ছাপিয়ে যাবে প্যারিসের লুভরকেও, দিল্লিতে খুলছে বিশ্বের বৃহত্তম জাদুঘর যুগে যুগীন ভারত
তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়টি স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতা আসবে। পারিবারিক অশান্তি মিটে গিয়ে শান্তির পরিবেশ তৈরি হবে। জমি, বাড়ি বা গাড়ি কেনার সুযোগ রয়েছে। এমনকি ব্যবসায়ীরা বিশেষ করে বিদেশে বাণিজ্য করলে প্রচুর পরিমাণে লাভ হতে পারে। নতুন আয়ের উৎস সামনে আসবে।
ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টায় সৌভাগ্যের দরজা খুলে যাবে। দূরের ভ্রমণ শুভ ফল এনে দেবে। পড়ুয়াদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন এবং মানসিক শান্তি বাড়বে ও ধর্মীয় কাজে আগ্রহ তৈরি হবে।












