প্রীতি পোদ্দার, কলকাতা: ফের অবৈধ বাজি কারখানায় (Illegal Fire Cracker Factory In Purulia) বড়সড় অগ্নিকাণ্ড পুরুলিয়ায়। ঘটনায় দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গোটা ঘটনাটি ঘটেছে বুধবার পুরুলিয়া শহর লাগোয়া মফস্বল থানার অন্তর্গত বঙ্গাবাড়ি শ্মশান কালী মন্দির সংলগ্ন এলাকায় একটি বাড়িতে। চাঞ্চল্যকর ঘটনায় এখনো রেশ কাটেনি স্থানীয়দের। এই অবস্থায় গোটা ঘটনায় NIA তদন্তের আবেদন জানিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
বিস্ফোরণ পুরুলিয়ায়
স্থানীয় সূত্রে খবর মিলেছে, গত বুধবার বিকেলে পুরুলিয়ার ২১ নম্বর ওয়ার্ডের কপুর বাগান এলাকার একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকট শব্দে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় দু’টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানো হয়। ঘটনায় দুজন আহত হয়েছে বলে খবর। অভিযোগ, এই বাড়িতে দীর্ঘদিন থেকে নাকি অবৈধভাবে বাজি তৈরি করা হত। আর এই মজুত রাখা বাজি থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
আহতদের ভর্তি করানো হয়েছে হাসপাতালে
অগ্নিকাণ্ডের এই ঘটনায় আহত দুজনকে স্থানীয় পুলিশের সহায়তায় তড়িঘড়ি পুরুলিয়া মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল। কিন্তু বুধবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই বিস্ফোরণের ঘটনায় আশপাশের প্রচুর বাড়ি ও একটি নার্সিংহোমে আতঙ্ক ছাড়ায়। স্থানীয় বাসিন্দা রবি সাউ বলেন, “বিশাল জোরে বেশ কয়েকবার বিস্ফোরণ ঘটে। তারপরেই দেখি ভয়াবহ আগুন।” পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই বিস্ফোরণের গোটা ঘটনায় রাজ্য প্রশাসনকে দায়ী করছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
আরও পড়ুন: ৯ পরিষেবায় ২০% অতিরিক্ত পদ, নয়া বিজ্ঞপ্তি নবান্নের
বিস্ফোরণ নিয়ে পোস্ট অমিত মালব্যের
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তাঁর এক্স হ্যান্ডেলে পুরুলিয়ার বাজি বিস্ফোরণের ভিডিও পোস্ট করেছেন। এবং অভিযোগ করেছেন, “ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্রাজ্যে বোমা বানানোই হয়ে উঠছে রাজ্যের প্রধান শিল্প। আর এর অন্যতম উদাহরণ হল পুরুলিয়ায় বাজি বিস্ফোরণ। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এই ঘটনার পেছনের আসল সত্য উদঘাটনের জন্য NIA কর্তৃক তদন্তের দাবি জানিয়েছেন। সাধারণ জনগণদের নিরাপত্তার সাথে কোনো আপস করা যাবে না। এই ঘটনায় যারা দায়ী তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।”
Bomb-making seems to be the only “thriving industry” in West Bengal under Mamata Banerjee.
A massive explosion followed by a fire at Kapur Bagan in Ward No. 21 of Purulia has left residents shaken and in deep panic. According to local inputs, illegal bomb manufacturing was… pic.twitter.com/6y48nLaJwN
— Amit Malviya (@amitmalviya) February 19, 2026












