IPL সম্প্রচারে ব্যান তুলতে পারে বাংলাদেশ, মুস্তাফিজুর ফিরছেন KKR-এ?

Published:

Mustafizur Rahman May Comeback To IPL Kkr
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) বাদ পড়ার পর পদ্মা দিয়ে জল গড়িয়েছিল অনেক। বিতর্কের রেশ ধরে রেখে শেষ পর্যন্ত চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেই অংশ নেয়নি ওপার বাংলার ক্রিকেট দল। সেই বিতর্ক কেটেছে বহুদিন হল। বাংলাদেশে গড়ে উঠেছে নতুন সরকার। BNP র নেতৃত্বে স্বাধীনভাবে বেঁচে থাকার আশা খুঁজে পাচ্ছেন ওপারের সংখ্যালঘুরাও। এরই মাঝে শোনা যাচ্ছে খুশির খবর। বেশ কয়েকটি সূত্র বলছে, খুব শীঘ্রই বাংলাদেশে IPL সম্প্রচারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিতে পারে বর্তমান সরকার। ইতিমধ্যেই ইঙ্গিতে সে কথা বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের নব যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

IPL সম্প্রচার থেকে ব্যান তুলে নেবে বাংলাদেশ?

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে যেদিন মুস্তাফিজুর বাদ পড়লেন, বাংলাদেশে তখন মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের শাসন। ফিজ বাদ পড়ার খবরে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন ওপারের তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেখান থেকে বাংলাদেশে নিষিদ্ধ হয় IPL সম্প্রচার। তাতে তলানিতে গিয়ে ঠেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক।

তবে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গড়ে ওঠার পরই ওপারের নব ক্রীড়া উপদেষ্টা খুব পরিষ্কারভাবে ফের ভারত এবং বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করে তোলার ইঙ্গিত দিয়েছেন। ওপারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পরিস্কার ভাবে জানিয়েছেন, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই বাংলাদেশের লক্ষ্য। সূত্রের খবর, নতুন দায়িত্ব গ্রহণ করার পরই ওপার বাংলার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ভারতীয় ডেপুটি হাই কমিশনারের সাথে বৈঠক করেন। আর এসবের পরই মনে করা হচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশে উঠে যেতে পারে IPL এর উপর নিষেধাজ্ঞা।

অবশ্যই পড়ুন: ট্রেনের টিকিট বুকিংয়ে ফের বড় পরিবর্তন আনল রেল, বাধ্যতামূলক হল …

IPL এ খেলবেন মুস্তাফিজুর রহমান?

2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে 9 কোটি 20 লাখ টাকা দিয়ে ওপার বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আশা ছিল সোনালী বেগুনি জার্সি গায়ে মাঠে আগুন ঝরাবেন তিনি। তবে তার আগেই বোর্ডের সিদ্ধান্তে বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় KKR। তবে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার পরেই ধীরে ধীরে এদেশের সাথে জট খুলতে চলেছে ওপার বাংলার। সেক্ষেত্রে বাংলাদেশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে প্রতিদান হিসেবে মুস্তাফিজুরকে IPL এ ডেকে নিতে পারে BCCI। সেক্ষেত্রে ফের হয়তো KKR এ দেখা যেতে পারে তাঁকে, এমনটাই আশা ভারতীয় ক্রিকেট ভক্তদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now