বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার, সকাল সকাল চড়চড়িয়ে বেড়েছে ভারতীয় শেয়ার বাজার (Stock Market)। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে পতন এবং ডলারের বিপরীতে রুপি শক্তিশালী হওয়ার কারণে বাজারে ব্যাপক উত্থান দেখা যায় আজ। সপ্তাহের শুরুতে সেনসেক্স থেকে শুরু করে নিফটি ফিফটি সবই লাফিয়েছে। আর সেই সূত্র ধরেই দাম বেড়েছে বহু স্টকের। সেই তালিকায় রয়েছে ভারতের সরকারি বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনও (LIC Free Share)। যদিও বিগত বেশ কিছুদিন ধরেই এই সংস্থার শেয়ারের দাম বাড়ছে। সবচেয়ে বড় কথা সম্প্রতি বিনিয়োগকারীদের ফ্রিতে শেয়ার বিলি করার কথা ঘোষণা করেছে LIC।
ফের ফ্রিতে শেয়ার দিচ্ছে LIC!
সদ্য নিট মুনাফা অর্জনের দিক থেকে ভারতের সরকারি বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন ছাপিয়ে গিয়েছে দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক HDFC এবং SBI-কেও। আসলে সাম্প্রতিক সময়ে এই সংস্থার ব্যবসা ক্রমাগত বেড়েছে। যার ফলে পাল্লা দিয়ে বেড়েছে এর শেয়ারের দামও। আজ অর্থাৎ সোমবার, NSE তে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের শেয়ারের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই সংস্থার একটি শেয়ারের দাম ছিল 837 টাকা 30 পয়সা।
অভিজ্ঞ বিনিয়োগকারীদের দাবি, ভবিষ্যতে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের শেয়ারের দাম 1000 টাকা ছাড়িয়ে যাবে। বলাই বাহুল্য, এই সংস্থাটি ফের তার বিনিয়োগকারীদের বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, যেসব বিনিয়োগকারীরা তাদের শেয়ার কিনবেন তাঁরা প্রতি শেয়ার পিছু একটি করে বোনাস বা ফ্রি শেয়ার পাবেন। যদিও সংস্থাটি এর জন্য নির্দিষ্ট দিন ঠিক করে দিয়েছে।
ভারতের সরকারি বীমা সংস্থাটি জানিয়েছে, যেসব বিনিয়োগকারীর LIC ডিম্যাট অ্যাকাউন্টে 29 মে পর্যন্ত শেয়ার কেনা থাকবে তারা প্রত্যেক শেয়ার পিছু একটি করে ফ্রি বা বোনাস শেয়ার পেয়ে যাবেন। সব মিলিয়ে বলাই যায়, LIC-র বিনিয়োগকারীদের জন্য একেবারে সোনায় সোহাগা অফার। রিপোর্ট বলছে, সংস্থাটি তাদের বোনাস শেয়ারের কথা ঘোষণা করতেই লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের শেয়ারের দামও অনেকটাই বাড়ছে।
অবশ্যই পড়ুন: শুরু হতে পারে কলকাতা-শালিমার ডিরেক্ট ফেরি সার্ভিস, আশার আলো দেখছে রেলও
প্রসঙ্গত, ইতিমধ্যেই ভারত তথা বিশ্বের একাধিক ব্রোকারেজ ফার্ম লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের শেয়ারে আস্থা রেখেছে। বাজার বিশেষজ্ঞদের দাবি, এই সংস্থার শেয়ার একটা সময় বিনিয়োগকারীদের হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। সদ্য সিটি গ্রুপ এই সংস্থার শেয়ারকে বাই রেটিং দিয়েছে। ওই ব্রোকারেজ ফার্মের দাবি, খুব শীঘ্রই এই সংস্থ শেয়ারের দাম 1475 টাকায় পৌঁছে যেতে পারে।










