মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক, নির্দেশিকা জারি পশ্চিমবঙ্গ সরকারের

Published:

Vande Mataram On Madrasa

সহেলি মিত্র, কলকাতা: বিরাট ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এবার মাদ্রাসাগুলিতেও (Madrasa) বন্দে মাতরম (Vande Mataram) গাওয়া বাধ্যতামূলক করলে শুভেন্দু অধিকারীর সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাফ নির্দেশ, রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনস্থ সমস্ত মাদ্রাসায় অবিলম্বে বন্দে মাতরম (Vande Mataram On Madrasa) গাওয়া বাধ্যতামূলক করতে হবে।

এবার মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করল সরকার

গত ১৯শে মে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালকের স্বাক্ষরিত এক নির্দেশিকায় বলা হয়েছে যে, এই নির্দেশিকাটি সমগ্র বাংলা জুড়ে সরকারি মডেল মাদ্রাসা, স্বীকৃত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি মাদ্রাসাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। নির্দেশিকা অনুযায়ী, “পূর্ববর্তী সকল আদেশ ও প্রথা বাতিল করে, ক্লাস শুরুর পূর্বে সমাবেশ প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাওয়া এতদ্বারা বাধ্যতামূলক করা হলো। “

সরকারের দাবি, এই সিদ্ধান্তটি দেশপ্রেম ও ঐক্যের চেতনাকে শক্তিশালী করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তবে, বিরোধী দল এবং কিছু সংগঠন এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে। বলা হচ্ছে যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের উপর এমন আদেশ আরোপ করা হলে তা বিতর্কের জন্ম দিতে পারে।

কী বলছেন শিক্ষকরা?

উল্লেখ্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’-এর আগে ছাত্রছাত্রীরা সকালের সমাবেশে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ গাইত। সরকারের নতুন এই সিদ্ধান্তের প্রসঙ্গে এক শিক্ষক জানান, মাদ্রাসার ছাত্রছাত্রীরা কবি গোলাম মোস্তফার ‘অনন্ত অসীম প্রেমময় তুমি’ গানটিও গাইত। বিভাগীয় সূত্র জানিয়েছে, স্কুলগুলোকে আদেশটি বাস্তবায়নের বিষয়ে সম্মতি প্রতিবেদন জমা দিতে হবে।

আরও পড়ুনঃ বার্ধক্য ভাতা, ফ্রি চিকিৎসা সবই এক ছাদের তলায়! জন ভাগীদারি অভিযান রাজ্য সরকারের

প্রকৃতপক্ষে, দেশে ‘বন্দে মাতরম’ নিয়ে ইতিমধ্যেই একটি বিতর্ক দানা বাঁধছে। মুসলিম সম্প্রদায়ের সদস্যরা যুক্তি দেখান যে, তাঁরা এক ঈশ্বরেরই উপাসনা করেন এবং তাই অন্য কারও প্রশংসা করবেন না। মুসলিম সংগঠনগুলো ‘বন্দে মাতরম’-এর বাধ্যতামূলক পাঠের বিরোধিতা করছে এবং এমনকি আদালতে যাওয়ার হুমকিও দিয়েছে। সম্প্রতি, জমিয়ত উলেমা-ই-হিন্দের প্রধান মাওলানা আরশাদ মাদানী মন্তব্য করেছেন যে, ‘বন্দে মাতরম’-এর মতো একটি বিতর্কিত গানকে ‘জাতীয় গানের’ মর্যাদা দেওয়া হয়েছে এবং বিজেপি-শাসিত রাজ্যগুলিতে এটি প্রতিদিন গাওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। সংবিধানের প্রতি শপথবদ্ধ হয়ে ক্ষমতায় থাকা ব্যক্তিরা মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন।