Skip to content
indiahood
নতুন খবর
  • অফবিট
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • রাজনীতি
  • অফবিট
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • ক্রিকেট
  • খেলা
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • টেক
  • ধর্ম
  • পশ্চিমবঙ্গ
  • ফুটবল
  • বিনোদন
  • ব্যবসা
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • সেরা দশ
  • সোনার দাম
  • আপনার রাশিফল
  • বাংলা ক্যালেন্ডার
  • প্রিমিয়াম

অন্যান্য

আধার লিঙ্ক না করলে ৩১ ডিসেম্বরের পর অকেজো হবে PAN কার্ড!

Souvik Mukherjee

Published: December 3, 2025

subscribe
Aadhaar Pan Link
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে আধার কার্ড আর প্যান কার্ডের গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে আপনি যদি এখনও পর্যন্ত আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক (Aadhaar PAN Link) না করে থাকেন, তাহলে এখনই করে নিন। কারণ, আপনার হাতে আর মাত্র এই মাসটাই সময়। ৩১ ডিসেম্বরের পর যদি আপনি এই কাজ না করেন, তাহলে ১ জানুয়ারি থেকে অকার্যকর হয়ে যাবে প্যান কার্ড। অর্থাৎ, আয়কর রিটার্ন আর দাখিল করতে পারবেন না এবং যে কোনও রকম আর্থিক লেনদেন করতে সমস্যায় পড়বেন।

আধার এবং প্যান লিঙ্ক কেন দরকার?

প্রথমত, আয়কর দাখিলের ক্ষেত্রে কেন্দ্রীয় কর বোর্ড আধার কার্ডকে প্যান কার্ডের সঙ্গে সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে। পাশাপাশি আইটিআর দাখিলের জন্য এটি প্রয়োজন। আর যারা ১ অক্টোবর ২০২৫ বা তার আগে তাদের প্যান কার্ড পেয়েছে, তাদের জন্য প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর। যদি এই দিনক্ষণের মধ্যে না করেন, তাহলে বাতিল হবে আপনার প্যান কার্ড।

তবে জানিয়ে রাখি, যারা তাদের আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে প্যান কার্ড পেয়েছে, তাদেরকেও পুনরায় লিঙ্ক করতে হবে। আর এই ধরনের ব্যবহারকারীরা আয়কর ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে খুব সহজে তাদের আধার কার্ডকে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করে নিতে পারবে।

যদি লিঙ্ক না করা হয় তাহলে কী হবে?

৩১ ডিসেম্বরের মধ্যে যদি আপনি আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করেন, তাহলে আপনার আয়কর রিটার্ন দাখিল বা যাচাই করা হবে না। এর ফলে আপনার রিফান্ড আটকে রাখা হবে, আর মুলতুবি রিটার্নও প্রক্রিয়াকরণ হবে না। পাশাপাশি টিডিএস ফর্ম ২৬এসএস দেখতে পাবেন না এবং অতিরিক্ত হারে টিডিএস কাটা হতে পারে। পরে যখন আপনি আপনার প্যান কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক করবেন, তখন সাধারণত ৩০ দিনের মধ্যেই তা পুনরায় সক্রিয় হয়ে যাবে।

আরও পড়ুন: বিদ্যুৎ বিলে বিরাট স্বস্তি! নয়া প্রকল্প রাজ্য সরকারের

কীভাবে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করবেন?

আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • সর্বপ্রথম আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বা এনএসডিএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর স্ক্রিনে “Link Aadhaar” অপশন দেখতে পাবেন। সেটাতে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার আধার নম্বর, প্যান নম্বর এবং মোবাইল নম্বর লিখতে হবে।
  • তারপর মোবাইলে আসা ওটিপি ইনপুট করতে হবে।
  • যদি আপনার প্যান ইতিমধ্যে নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে আপনাকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে।
  • তারপর “Quick Link” অপশনে ক্লিক করে লিঙ্ক আধার স্ট্যাটাসে গিয়ে স্ট্যাটাস পরীক্ষা করতে হবে।
  • তারপর পুনরায় ওটিপি দিয়ে ভেরিফাই করলে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক হয়ে যাবে।

তাই অবশ্যই ৩১ ডিসেম্বরের মধ্যে আধার কার্ডকে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করে নিন এবং প্যান কার্ডকে সক্রিয় রাখুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now
আরও Permanent Account Number
Electricity Sale

মোবাইল অ্যাপের মাধ্যমেই হবে বিদ্যুৎ কেনাবেচা, বিরাট সিদ্ধান্তের পথে সরকার

Muslim Population

বিশ্বজুড়ে মাথাচাড়া দিয়ে বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে হিন্দু? দেখুন রিপোর্ট

Sabooj Sathi

যুবসাথীর পর সবুজ সাথীর সাইকেল নিয়েও বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

Sunil Gavaskar and 13 cricket legends wrote letter to Pakistan government for Imran Khan

ইমরান খানের জন্য একজোট গাভাস্কার-কপিল-স্টিভরা! পাকিস্তান সরকারকে কড়া চিঠি

আরও খবর

train fire Chennai Express Fire

ভয়াবহ আগুনের কবলে চেন্নাই এক্সপ্রেস, দাউদাউ করে জ্বলছে কামরা! কেমন আছেন যাত্রীরা?

Mamata Banerjee

‘সিট বাড়বে তৃণমূলের, ৩০ আসন পেরোবে না বিজেপি’ ভোটের আগে ভবিষ্যদ্বাণী

Purba Bardhaman

পূর্ব বর্ধমানে টালির চাল ফাঁক করে ঘরে ঢুকে শাশুড়িকে ধর্ষণ জামাইয়ের

DA Hike Dearness allowance

হোলির আগেই DA বাড়তে পারে কর্মীদের! কতটা বাড়বে বেতন?

Banglar Yuva Sathi Scheme

৪৮ ঘণ্টায় ১৩ লক্ষ বেকারের যুবসাথীতে আবেদন! সর্বাধিক মুর্শিদাবাদে, কলকাতায় কত?

Laden

এবার ভারতে ধরা পড়ল আরেক ‘লাদেন’! পাকিস্তানের জঙ্গিদের সাথে যোগ থাকার সন্দেহ

Indiahood Logo

খবর পড়ুন যেটা আপনার জন্য জরুরি !!

About Us
Career (Join Us)

Quick Links

Contact Us
Advertise With Us
Terms & condition
Editorial Team Info
Funding Information
Refund & Cancellation

Site Links

Disclaimer
Privacy Policy
Ethics Policy
Correction Policy
Fact Checking Policy

Follow Us

Copyright © Hoodgen Private Limited

IndiaHood New Logo
  • অফবিট
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • রাজনীতি
  • লোকাল খবর
  • রাশিফল
  • জয়েন
  • চাকরি
  • আবহাওয়া