১০১ রানের বিরাট ব্যবধানে জয়, টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে ছাড়ল ভারত!

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ম্যাচের মোড় কীভাবে নিজেদের দিকে ঘুরিয়ে নিতে হয় জানে ভারত। মঙ্গলবার, টিম ইন্ডিয়ার ইনিংস চলাকালীন মনে হয়েছিল টি-টোয়েন্টি সিরিজের (India Vs South Africa) প্রথম আসরেই হারতে চলেছে সূর্যকুমার যাদবের দল। তবে সেই ভাবনা যে সত্যি নয়, জাতীয় দলে কামব্যাক করেই ব্যাটে বলে বুঝিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া। এদিন এই তারকা অলরাউন্ডারই ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছানোর জন্য বড় ধাক্কা দিয়েছেন। আর সেই ধাক্কাতেই উড়ে গিয়েছে প্রোটিয়ারা। বলা চলে, 20 ওভারের সিরিজের প্রথম মহারণেই দক্ষিণ আফ্রিকাকে ধবলধোলাই করে জয় নিশ্চিত করল ভারত।

দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে ম্যাচ পকেটে তুলে নিল ভারত

আজ প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি টিম ইন্ডিয়ার। শুরুতেই দক্ষিণ আফ্রিকার কাছে উইকেট যায় শুভমন গিল এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের। তাতে বেশ ধাক্কা খেয়েছিল ভারত। এরপর তিলক কিছুটা ম্যাচের হাল ধরলেও পরক্ষণেই উইকেট হারায় অভিষেক শর্মার। তাতে আরও ভেঙে পড়েন দলের বাকিরা। একটা সময় মনে হয়েছিল হয়তো আজকের শেষ হাসি হাসবে দক্ষিণ আফ্রিকা। ঠিক সেই মুহূর্তেই ব্যাট হাতে ভারতের ভরসা হয়ে ওঠেন হার্দিক পান্ডিয়া।

বহুদিন পর মাঠে নেমে ভারতের হয়ে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে নিজের ইনিংস একেবারে সাজিয়ে নিচ্ছিলেন হার্দিক। এদিন তাঁর দুর্ধর্ষ ব্যাটিং দেখে পুরনো হার্দিক পান্ডিয়াকে খুঁজে পেয়েছিলেন ভক্তরা। শেষ পর্যন্ত তাঁর কাঁধে ভর করেই দক্ষিণ আফ্রিকাকে 176 রানের লক্ষ্য দেয় ভারত। আর সেই লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলিং আক্রমণের সামনে একেবারে হামাগুড়ি দিচ্ছিল প্রোটিয়ারা। ব্যাট করতে নেমে শুরুতেই শূন্যতে আউট হন কুইন্টন ডিকক। এরপর একে একে উইকেটের ফুলঝুড়ি দেখিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছিল ভারত। ব্যাটিং এর পাশাপাশি বল হাতেও এদিন একেবারে কিলার লুকে দেখা মিলেছিল পান্ডিয়ার।

অবশ্যই পড়ুন: অসাধারণ ফিচার্স থেকে লুক, নয়া অবতারে বাজারে আসছে SUV Skoda Kushaq! কবে লঞ্চ?

ইনিংস যখন 10 ওভার 2 বলে 68 রানে দক্ষিণ আফ্রিকার 7 উইকেট গিলে খেয়েছিল ভারত। সেখান থেকেই কার্যত দাবানলের গতিতে প্রতিপক্ষের উইকের গুঁড়িয়ে সফলতার আলো নিজেদের দিকে টেনে নিল ভারত। অন্যদিকে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টির প্রথম আসরেও টিম ইন্ডিয়া এর কাছে নাক খড় দিতে হল টেস্ট জিতে দম্ভ দেখানো দক্ষিণ আফ্রিকাকে। বলে রাখি, ভারতের 101 রানে জয়ের ম্যাচে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে ছাড়া প্রত্যেকেই দুটি করে উইকেট পেয়েছেন। এই দুই অলরাউন্ডার অবশ্য তুলতে পেরেছিলেন একটি করে উইকেট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now