বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে ভারতীয় শেয়ারবাজারে (Stock Market) যে হারে অনিশ্চয়তা বেড়েছে, তাতে কোনও শেয়ারে বিনিয়োগ করার আগে কয়েকশোবার ভাবছেন বিনিয়োগকারীরা। ঠিক সেই পরিস্থিতিতে এবার লভ্যাংশ বিতরণের সিদ্ধান্ত নিল ভারতের জনপ্রিয় সংস্থা থ্রিএএম ইন্ডিয়া লিমিটেড। এই সংস্থাটি, তাদের ফাইলিং এর সময় জানিয়েছে, আগামী দিনে তারা তাঁদের বিনিয়োগকারীদের শেয়ার প্রতি 500 টাকারও বেশি লভ্যাংশ বিতরণ করবে।
একটি শেয়ার কিনলেই মিলবে 500 টাকারও বেশি লভ্যাংশ
জনপ্রিয় সংস্থা থ্রিএএম একেবারে স্পষ্ট করে জানিয়েছে, তাঁরা তাদের বিনিয়োগকারীদের খুব শীঘ্রই প্রত্যেক শেয়ার পিছু 346 টাকা ভিভিডেন্ড এবং 160 টাকা চূড়ান্ত ডিভিডেন্ড মিলিয়ে মোট 506 টাকা লভ্যাংশ বিতরণ করবে। সংস্থাটি একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, আগামী জুলাই মাসের 17 তারিখ বিনিয়োগকারীরা প্রত্যেক শেয়ার পিছু 506 টাকা করে লভ্যাংশ পাবেন।
তিনগুণ বেড়েছে মুনাফা
2026 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিক নাগাদ ত্রিএএম নামক সংস্থাটির ব্যবসায়িক মুনাফা একেবারে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। জানলে অবাক হতে পারেন, এই সংস্থা নির্দিষ্ট সময়ের মধ্যে 215 কোটি টাকা মুনাফা আয় করেছে। যেখানে এক বছর আগে অর্থাৎ 2025 সালে দাঁড়িয়ে এই সংস্থার মুনাফা আয় ছিল 71.4 কোটি টাকা। বলাই বাহুল্য, সংস্থাটি চলতি বছরের 31 মার্চ অর্থাৎ চতুর্থ ত্রৈমাসিকে 40 কোটি টাকার এককালীন লাভ করেছে। শুধু তাই নয়, এই সময় সংস্থাটির EBITDA 13.7 শতাংশ বৃদ্ধি পেয়ে 258 কোটি টাকায় দাঁড়িয়েছে।
অবশ্যই পড়ুন: গরমে মুখে রুচি নেই? কাঁচা আম দিয়ে বানিয়ে নিন কাতলা মাছের ঝোল, স্বাদ হবে দুর্দান্ত
সংস্থার শেয়ারের দাম বেড়েছে 3 শতাংশের বেশি
আজ অর্থাৎ শুক্রবার, এই সংস্থার শেয়ারের দাম 3 শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে 33,440 টাকায় গিয়ে দাঁড়িয়েছিল। যদিও পরবর্তীতে শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই সংস্থার শেয়ারের দাম ছিল 33,315 টাকা। আগামী দিনে এই সংস্থার শেয়ারে ব্যাপক উত্থান আসবে। তাই যত দ্রুত সম্ভব এই শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিভিন্ন বিশেষজ্ঞ থেকে শুরু করে জনপ্রিয় সব ব্রোকারেজ ফার্ম।










