সহেলি মিত্র, কলকাতা: বকেয়া DA বা মহার্ঘ্য ভাতা (Dearness allowance) নিয়ে ফের বিপাকে পশ্চিমবঙ্গ সরকার। এবার আরও বড় পদক্ষেপ নিলেন রাজ্য সরকারি কর্মীরা। কেন বকেয়া মেটানো হচ্ছে না? কবে টাকা রিলিজ করা হবে? এমন একগুচ্ছ প্রশ্ন তুলে সটান রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে অবমাননার নোটিশ পাঠালেন সরকারি কর্মীরা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
DA মামলায় রাজ্যকে অবমাননার নোটিশ সরকারি কর্মীদের
যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে DA CASE এ আজ মুখ্য সচিব ও অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হলো। এই অবমাননার নোটিশ মূলত তৎক্ষণাৎ ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর যে কথা বলা হয়েছিল তার প্রেক্ষিতে পাঠানো। সুপ্রিম কোর্টের রায় বেরোনোর ৮ দিনের বেশি অতিক্রান্ত হওয়ার পরেও বকেয়া মেটানোর জন্য কোনরকম কোনো বৈঠক বা সদিচ্ছা সরকারের পক্ষ থেকে দেখতে না পেয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হলো।’
আরও পড়ুনঃ সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ! শীত কাটিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি? আজকের আবহাওয়া
এদিকে আইনজীবী ফিরদৌস শামিমকে পাশে বসিয়ে একই কথা জানান সরকারি কর্মচারীদের সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায়। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ডিএ মামলার দীর্ঘ প্রতীক্ষিত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দিয়েছে, পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৯-এর সময়কালের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে। ৬ মার্চের মধ্যে ২৫% টাকা দিতেই হবে। বাকি টাকা কিস্তিতে প্রদান করতে হবে।
আরও পড়ুন: ভারতের সাথে নাটক নয়, পাকিস্তানকে তুরি মেরে হারাল টিম ইন্ডিয়া
বড় মাস্টারস্ট্রোক সরকারের
এর আগে ২০২৫ সালের ১৬ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ ছয় সপ্তাহে দিয়ে দিক। সেই নির্দেশ অবিলম্বে পালনের কথাও বলে আদালত। বাকি টাকা কী ভাবে, কত ভাগে দেওয়া হবে, তা দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটিও গঠন করে দিয়েছে কোর্ট। গোটা নির্দেশ কার্যকর করে ১৫ এপ্রিল সুপ্রিম কোর্টকে জানাতেও হবে রাজ্যকে। অপরদিকে ডিএ মামলার দিনই পশ্চিমবঙ্গ সরকারও মাস্টারস্ট্রোক দেয়। ৪% ডিএ বৃদ্ধি এবং সপ্তম বেতন পে কমিশন গঠনের ঘোষণা করে মমতা বন্দোপাধ্যায়ের সরকার।











