শিলিগুড়িতে বদলাতে চলেছে ‘BJP’-র নাম, কী হবে নতুন পরিচয়?

Published:

Siliguri Baghajatin Park
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: শিলিগুড়ি শহরের অন্যতম আকর্ষণীয় জায়গা হল বাঘাযতীন পার্ক (Siliguri Baghajatin Park)। বন্ধুবান্ধবদের আড্ডা থেকে শুরু করে রাজনৈতিক দলের শহরকেন্দ্রিক কর্মসূচীর ঠিকানা হল এই বাঘাযতীন পার্ক। লোকমুখে চলতে ফিরতে তার সংক্ষিপ্ত নাম এখন ‘বিজেপি’। অর্থাৎ বাঘাযতীন পার্কের শর্ট ফর্ম। ব্যস, তাই নিয়েই শুরু রাজনৈতিক জলঘোলা। আপত্তি তুলেছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শুধু আপত্তিই নয়, পার্ককে যাতে ওই নামে কেউ না ডাকেন, তার জন্য এলাকার মানুষের কাছে আর্জিও জানালেন পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। এবার সেই পার্কের নাম নাকি বদল করতে চলেছে পুরসভা।

বদল হচ্ছে বাঘাযতীন পার্কের নাম

শিলিগুড়ি শহরের ঐতিহ্য বাঘাযতীন পার্ক। বর্তমান জেনারেশনের কাছে এই পার্কের ‘শর্ট নেম’ BJP। কিন্তু সেই নামে এলার্জি রয়েছে পৌর প্রশাসকদের। কারণ BJP মানেই তাঁদের কাছে গেরুয়া শিবির। আর এই রাজনৈতিক তরজার মধ্যেই এবার পার্কের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। জানা গিয়েছে, এই পার্কের নাম পরিবর্তন হয়ে বাঘাযতীন উদ্যান হতে চলেছে। তবে এখনও এই নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, এই নিয়ে আরও বেশ কয়েকবার আলোচনা চলবে বলে মনে করেছেন একাংশ।

নাম নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বাঘাযতীন পার্কের নাম বদলের জন্য বেশ কয়েকবার মন্তব্য করেছিলেন। তিনি বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকার বাসিন্দাদের কাছে অনুরোধ করেছিলেন, “বাঘাযতীন পার্ক এর শর্ট নেম বিজেপি। এই নামে আমায় এলার্জি আছে। তাই এই নামটির আগে কোনও একটি শব্দ বসানো হোক।” কিন্তু এই নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে। একটা ‘তুচ্ছ’ নামকে কেন রাজনৈতিক ইস্যু তৈরি করা হচ্ছে এই নিয়ে প্রবল আপত্তি তুলেছিল স্থানীয় বাসিন্দাদেরই একাংশের।

আরও পড়ুন: ভোটের আগে ব্রিগেডে আসছেন মোদী, হবে রথযাত্রাও! কবে প্রধানমন্ত্রীর সভা?

পার্ক সংলগ্ন এলাকারই বাসিন্দাদের একাংশের বক্তব্য, “এখন শর্ট নেমের যুগ। সব কিছুতেই মানুষ শর্ট নেম খুঁজছেন। টেক্সট মেসেজ কিংবা সোশ্যাল মিডিয়ায় সবেতেই এই শর্টের দাপট চলছে। সেই কারণেই বাঘাযতীন পার্ক শর্টে হয়ে গিয়েছে বিজেপি। কিন্তু এর সঙ্গে রাজনীতির অঙ্কের যোগ খোঁজা অর্থহীন।” অন্যদিকে শিলিগুড়ি বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ দাবি করেন, “শহরে উন্নয়ন স্তব্ধ। তাই দৃষ্টি অন্যত্র ঘোরাতেই এসব ভুলভাল ইস্যু নিয়ে বসে রয়েছে শিলিগুড়ি পুরসভা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now