যুবদের জন্য দুঃসংবাদ! প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের বদলে যাচ্ছে নিয়ম

Published:

PM Internship Scheme
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের যুবকদের কর্পোরেট দুনিয়ার সঙ্গে সরাসরি যুক্ত করার জন্য চালু থাকা প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে (PM Internship Scheme) এবার বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিল কেন্দ্রীয় সরকার। বেশ কয়েকটি সূত্রের খবর, স্কিমটিকে আরও বাস্তবমুখী করে তোলার জন্য এবার ইন্টার্নশিপের মেয়াদ কমানো এবং যোগ্যতার বয়স সীমা পুনর্বিবেচনার পরিকল্পনা চলছে। আর প্রাথমিক পর্যায়ে দুটি পাইলট পর্যায়ে অভিজ্ঞতা খতিয়ে দেখার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্কিমের বর্তমান কাঠামো

বলে রাখি, বর্তমানে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের আওতায় শীর্ষ ৫০০টি সংস্থায় ট্রেনিং এর সুযোগ পাওয়া যায়। আর মেয়াদ থাকে ১২ বছর এবং যোগ্যতার জন্য বয়সসীমা লাগে ২১ থেকে ২৪ বছর। পাশাপাশি প্রতি মাসে ৫০০০ টাকা করে ভাতা দেওয়া হয় এবং এককালীন ৬০০০ টাকা স্টাইপেন্ড মেলে। আর এই প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। এই ইন্টার্নশিপের মূল লক্ষ্য ছিল যুবকদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের উপযোগী করে তোলা।

পরিবর্তন কেন আনা হচ্ছে?

এদিকে দুটি পাইলট পর্যায়ের পরিসংখ্যান ভারত সরকারকে এবার নতুন করে ভাবাচ্ছে। দেখা গিয়েছে যে, মোট অফারের মাত্র ৩৩ শতাংশ গ্রহণ করা হচ্ছে, আর যোগদানকারীর হার নেমে এসেছে মাত্র ৬% এ। অন্যদিকে অনেকেই মাঝপথে ইন্টার্নশিপ ছেড়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এর পিছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, এখানে ভাতার পরিমাণ অনেকটাই কম আর ১২ মাস মানে অনেকটা দীর্ঘ সময়। দ্বিতীয়ত, কর্মস্থলের অবস্থান নিয়েও থাকে অনিশ্চয়তা। তৃতীয়ত, ভবিষ্যতে চাকরির সম্ভাবনাও স্পষ্ট নয়। এই বাস্তবতাগুলিকে মাথায় রেখেই কর্পোরেট বিষয়ক মন্ত্রক কমিটির কাছে পরিবর্তনের প্রস্তাব দিয়েছে।

নতুন প্রস্তাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ইন্টার্নশিপের মেয়াদ অনেকটাই কমানো হতে পারে। আর বয়স সীমা আবারও পুনঃনির্ধারণ করা হবে। পাশাপাশি কাঠামো আরও নমনীয় হবে আর সংশোধিত মডেল প্রথমে পাইলট প্রকল্পে পরীক্ষা করা হবে। সেক্ষেত্রে প্রায় ১ লক্ষ প্রশিক্ষণার্থীর উপর এই নতুন ফরম্যাট পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য? এবার কমিশনের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করলেন অভিষেক

কমেছে বাজেট

উল্লেখ্য, ২০২৫-২৪ অর্থবর্ষে এই স্কিমের জন্য ১০,৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তবে বাস্তবে তার সিংহভাগ খরচ করা হয়নি। তাই ২০২৬-২৭ অর্থবর্ষে বাজেট কমিয়ে ৪৭৮৮ কোটি টাকা করা হয়েছে। আর সংশোধিত প্রস্তাবগুলি খুব শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনের জন্য তোলা হতে পারে বলেই বিশেষজ্ঞদের দাবি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now