ম্যাচ চলাকালীন মৌমাছির হানা, বিশ্বকাপের মাঝেই মৃত্যু ভারতীয় আম্পায়ারের

Published:

Bee Attack During Cricket Match an Umpire died

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপের মাঝেই মৌমাছির আক্রমণে প্রাণ গেল নিরীহ আম্পায়ারের (Bee Attack)। ভারতের মাটিতেই ম্যাচের মাঝে এমন ঘটনায় শোক নেমেছে ক্রিকেটে। জানা গিয়েছে, মৌমাছির হানায় আহত হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটারও। সূত্রের খবর, বর্তমানে তাদের চিকিৎসা চলছে। কিন্তু হঠাৎ কেন ওই ম্যাচে অতর্কিত হামলা চালালো মৌমাছিরা?

ঠিক কী ঘটেছিল?

গতকাল অর্থাৎ বুধবার, উত্তরপ্রদেশের উন্নাওয়ের শুক্লাগঞ্জের এক মাঠে স্থানীয় দুই ক্লাবের মধ্যে শুরু হয়েছিল ক্রিকেট ম্যাচ। এদিন দুদলের ম্যাচের দায়িত্বে ছিলেন আম্পায়ার মানিক গুপ্তা এবং জগদীশ শর্মা। নির্ধারিত সময়ে গড়িয়েছিল খেলা। তবে ম্যাচ কিছুদূর এগোতেই আচমকা আম্পায়ারদের উপর হামলা চালায় এক পাল মৌমাছি। মৌমাছির হানায় দ্রুত কয়েকজন ক্রিকেটার মাঠ ছাড়লেও বয়স্ক আম্পায়াররা এদিন মাঠ ছাড়তে পারেননি। আর তাতেই প্রাণ গেল একজনের।

সূত্রের খবর, প্রায় 10 মিনিট বা তারও বেশি সময় ধরে ওই আম্পায়ারদের ছেকে ধরেছিল এক ঝাঁক পঙ্গপাল। দীর্ঘ সময় ধরে তাঁদের শরীরের বিভিন্ন অংশে বিষ প্রবেশ করিয়েছে তারা। ক্রমাগত মৌমাছিদের কামড়ে মাঠেই অসুস্থ হয়ে পরেন দুই আম্পায়ার। এরপরই তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় উন্নাওয়ের স্থানীয় এক বেসরকারি হাসপাতালে। পরবর্তীতে সেখানেই 65 বছর বয়সী আম্পায়ার মানিক গুপ্তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে আর এক আম্পায়ার জগদীশের অবস্থা গুরুতর। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপে ভারতের অবস্থা পাকিস্তান, কানাডার থেকেও খারাপ! জেনে নিন সবটা

কেন ম্যাচের মাঝে হানা দিল মৌমাছিরা?

খোঁজ নিয়ে জানা গেল, উন্নাওয়ের শুক্লাগঞ্জের যে মাঠে আয়োজিত হয়েছিল তার পাশেই এক জঙ্গলে মৌমাছিদের বাস। কোনও ভাবে মৌমাছির চাক ভেঙে যাওয়ায় পঙ্গপাল গুলি মাঠের মধ্যে ঢুকে পড়ে। এদিকে আম্পায়ারদের শরীরে থাকা সাদা রংয়ের পোশাক বিশেষ আকৃষ্ট করেছিল মৌমাছিদের। তারপরই পঙ্গপালেরা আম্পায়ারদের টার্গেট করে এবং হুল ফোটাতে থাকে।

google button