সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ১ এবং ৮ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা। হ্যাঁ, ১ মার্চ হবে গ্রুপ সি পরীক্ষা এবং ৮ মার্চ হবে গ্রুপ ডি পরীক্ষা। তবে তার আগেই বড়সড় নির্দেশিকা জারি করল স্কুল সার্ভিস কমিশন। এই নির্দেশ না মানলেই ঢুকতে দেওয়া হবে না পরীক্ষা কেন্দ্রে। এমনকি বাতিল হতে পারে পরীক্ষা। কী সেই নিয়ম? জানুন এই প্রতিবেদনে।
বড়সড় নির্দেশিকা এসএসসি-র
আজ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করি স্পষ্ট জানানো হয়েছে, এবার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে কোনও ভাবেই জুতো পরে ঢুকতে দেওয়া হবে না। অবশ্যই তাঁকে সাধারণ চটি পড়ে আসতে হবে। হ্যাঁ, বুট বা সু টাইপের কোনও জুতো গ্রহণযোগ্য হবে না বলেই জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। কারণ, পরীক্ষা কেন্দ্রে অনেক ক্ষেত্রেই জুতোর মধ্যে অনেকে কিছু লুকিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার চেষ্টা করে পরীক্ষার্থীরা। সেই প্রবণতা রুখার জন্যই সাধারণ চটি পড়েই এবার পরীক্ষা কেন্দ্রে ঢোকার নির্দেশ দিয়েছে কমিশন।
বলা বাহুল্য, এবার এই দুই গ্রুপ মিলিয়ে পরীক্ষায় বসবে প্রায় ১৭ লক্ষ পরীক্ষার্থী। আর এবার মোট শূন্যপদ রয়েছে ৮৪৭৭টি, যেখানে ৩ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পেরেছিল। এর মধ্যে গ্রুপ সি পদে শূন্যপদ রয়েছে ২৯৮৯টি এবং গ্রুপ ডি পদে শূন্যপদে রয়েছে ৫৪৮৮টি। সেই কারণে এবারের পরীক্ষা যে বেশ প্রতিযোগিতাপূর্ণ হবে তা বলার অপেক্ষা রাখে না। তাই পরীক্ষার আগে স্বচ্ছতা বজায় রাখার জন্যই কমিশনের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশেও মেলেনি বকেয়া DA, এবার চরম পদক্ষেপ রাজ্য সরকারের কর্মীদের
যদিও এর আগে দুর্নীতির কারণে গ্রুপ সি এবং গ্রুপ ডি তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেক্ষেত্রে মোট ৭২৯২ জন দাগী প্রার্থীর নাম ছিল তালিকায়। আর এবারের পরীক্ষায় যাতে কোও রকম দুর্নীতি বা জালিয়াতি না হয় তার জন্যই এই পদক্ষেপের পথে হেঁটেছে কমিশন।












