মধ্যরাতে আচমকাই আফগানিস্তানে এয়ারস্ট্রাইক পাকিস্তানের, নিহত ১৭

Published:

Pakistan airstrike
Follow

সহেলি মিত্র, কলকাতা: পবিত্র রমজান মাসে চরম পদক্ষেপ নিল পাকিস্তান। একদিকে যখন বিশ্ব দরবারে একপ্রকার কোণঠাসা অবস্থা, তখন সকলকে চমকে দিয়ে আফগানিস্তানের ওপর এয়ারস্ট্রাইক করল পাকিস্তান (Pakistan Airstrike) । শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। এদিকে এহেন আকস্মিক হামলার জন্য স্বাভাবিকভাবেই কেউই প্রস্তুত ছিল না। ফলে যা হওয়ার তাই হল, মৃত্যু হয়েছে আফগানিস্তানের (Afghanistan) অনেকের। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

আফগানিস্তানের ওপর এয়ারস্ট্রাইক পাকিস্তানের

এমনিতেই যত সময় এগোচ্ছে ততই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এহেন উত্তেজনার মাঝেই এবার আচমকা পাকিস্তান (Pakistan) আফগানিস্তানের জঙ্গি শিবিরগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেগুলি আফগান সীমান্ত সংলগ্ন এবং টিটিপি সহ সাতটি সংগঠনের আবাসস্থল বলে মনে করা হয়েছে। শুধু তাই নয় পাকিস্তান মাদ্রাসাগুলিকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলায় ১৭ জন প্রাণ হারিয়েছেন বলে খবর।

আরও পড়ুনঃ মাত্র ১৩ ঘণ্টায় পৌঁছে যান গোয়া, চালু হচ্ছে নতুন বন্দে ভারত

কোথায় বিমান হামলা চালানো হয়েছে?

এই হামলাটি পাকতিকা প্রদেশের বারমাল জেলায় এবং খোগিয়ানি জেলায় চালানো হয়েছিল বলে খবর। পাকতিকার আরগুন এবং নাঙ্গারহারের বাহসোদ এবং ঘানি খেল জেলাতেও হামলার খবর পাওয়া গেছে। টোলো একাধিক সংবামাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তান সাধারণ মানুষের বাড়িঘর এবং একটি মাদ্রাসা লক্ষ্য করে হামলা চালিয়েছে। জঙ্গিদের ঘাঁটিগুলি নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং ইসলামিক স্টেট-খোরাসান (আইএসকেপি) এর সাথে যুক্ত ব্যক্তিদের ছিল। পাকিস্তান সরকার টিটিপিকে “ফিতনা আল-খাওয়ারিজ” বলে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য প্রদান করেছেন।

আরও পড়ুনঃ ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টি, কেমন থাকবে আজকের আবহাওয়া?

খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী হামলা হয়েছে

রমজান মাসে ইসলামাবাদ, বাজাউর এবং বান্নুতে আত্মঘাতী হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে । আপনাকে জানিয়ে রাখি যে খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায়, এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি একটি নিরাপত্তা চৌকিতে আঘাত করে, এতে ১১ জন সেনা এবং একটি শিশু নিহত হয়। কর্মকর্তারা পরে জানান যে হামলাকারী একজন আফগান নাগরিক। এর আগে, বান্নু জেলায় আরেকটি আত্মঘাতী বোমা হামলায় একটি নিরাপত্তা কনভয় লক্ষ্য করে দুই সেনা এবং একজন লেফটেন্যান্ট কর্নেল নিহত হন। মন্ত্রক অভিযোগ করেছিল যে আফগানিস্তান-ভিত্তিক নেতৃত্ব এবং হ্যান্ডলারদের নির্দেশে আত্মঘাতী হামলাগুলি চালানো হয়েছিল। তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং দায়েশের সাথে যুক্ত ব্যক্তিরা দায় স্বীকার করেছে। পাকিস্তান নিজেই এই অঞ্চলে সক্রিয় বিভিন্ন জঙ্গি সংগঠনকে নিরাপদ আশ্রয় এবং লজিস্টিক সহায়তা প্রদানের জন্য দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক তদন্তের মুখোমুখি হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now