বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাসে মাসে মিলবে 1500 টাকা। সেই মর্মেই, রাজ্যজুড়ে জোর কদমে চলছে নতুন প্রকল্প যুবসাথীর (Banglar Yuva Sathi) আবেদন প্রক্রিয়া। বর্তমানে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদন করা যাচ্ছে। রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী, বিশেষ প্রকল্পে আবেদনের শেষ তারিখ আগামী 26 ফেব্রুয়ারি। তাই দেরি না করে ইতিমধ্যেই রাজ্যের প্রায় 50 লাখ বা তারও বেশি বেকার যুবক যুবতী ইতিমধ্যে আবেদন করে দিয়েছেন। কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট কি করে বুঝবেন? দেখে নিন গোটা পদ্ধতি।
24 ঘন্টাই অনলাইনে করা যাচ্ছে আবেদন
প্রথম দিকে রাজ্য সরকারের স্বনির্ভর বাংলা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন করে যাচ্ছিল এই বিশেষ প্রকল্পে। যদিও প্রথমদিকে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল আবেদনকারীদের। পরবর্তীতে তা মিটেছে। এতদিন পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর বাংলা ওয়েবসাইট বা বাংলার যুবসাথী পোর্টালে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত আবেদন করা যাচ্ছিল। তবে রাজ্য সরকারের তরফে এই বাঁধা ধরা নিয়ম ভেঙে বর্তমানে আবেদনকারীদের 24 ঘন্টাই আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। এক কথায়, প্রতিদিন দিন রাত নির্বিশেষে যেকোনও বিশেষ এই প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনকারীরা।
কীভাবে চেক করবেন আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হল কিনা?
যুবসাথী প্রকল্পে আবেদনের পর নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য প্রথমেই গুগুলে বা ক্রোমে সার্চ করে নিন apas। সামনে যে প্রথম বাংলার যুবসাথী লিঙ্ক আসবে সেটিতে ক্লিক করলেই সামনে খুলে যাবে নতুন পেজ। সেখান থেকেই ক্লিক করুন চেক স্ট্যাটাস অপশনে। চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলেই সামনে খুলে যাবে লগইনের একটি নতুন পেজ। সেই নতুন পেজে নিজের মোবাইল নম্বর এবং নিচে দেওয়া নির্দিষ্ট অঙ্কটি কষে তার ফলাফল লিখে Get OTP/Secret PIN অপশনে ক্লিক করলেই মোবাইল নম্বরে আসবে একটি ছয় অঙ্কের নম্বর। সেটি লিখে দিয়ে সাবমিট করলেই। দেখা যাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস।
অবশ্যই পড়ুন: এক ঘণ্টারও কমে পৌঁছে যান দিল্লি, চালু হয়ে গেল ভারতের দ্রুততম মেট্রো
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী আগামী 26 তারিখ পর্যন্ত করা যাচ্ছে যুবসাথী প্রকল্পের আবেদন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এটিই আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ। যদিও অনেকেই মনে করছেন, রাজ্যের সকল বেকার যুবক-যুবতী যাতে এই বিশেষ প্রকল্পের সুবিধা নিতে পারে সেজন্য আগামীতে আবেদন প্রক্রিয়ার সময়সীমা বাড়ালেও বাড়াতে পারে সরকার। তাছাড়াও কেউ কেউ বলছেন, অফলাইনে আবেদন প্রক্রিয়ার সময়সীমা শেষ হয়ে গেলেও অনলাইনে যেকোনও সময় করা যেতে পারে আবেদন।












