বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহুবার সেনার চোখে ধুলো দেওয়ার পর অবশেষে নিকেশ করা হলো মোস্ট ওয়ান্টেড জঙ্গি জইশ এ মহম্মদের সেই সইফুল্লাকে (Jammu and Kashmir)। রবিবার, কিস্তওয়ারে ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং পুলিশের যৌথ অভিযানে হাতেনাতে ধরা পড়ে এই কুখ্যাত জঙ্গি। আর তারপরেই নিকেশ করা হয় তাঁকে। সূত্রের খবর, একই দিনে সেনা এবং পুলিশের যৌথ অভিযানের ফাঁদে পড়ে মৃত্যু হয়েছে আরও কয়েকজন জঙ্গির। যদিও তাদের নাম পরিচয় কিছুই জানা যায়নি।
ভোল বদলেও কাজ হল না!
জানা যায়, পাকিস্তান নিবাসী সইফুল্লা ভারত পাকিস্তান সীমান্ত পেরিয়ে একসময় পাহাড়ের ঘন জঙ্গলের পথ দিয়ে ভারতে প্রবেশ করেছিল। এরপরই বেশ কয়েকবার ভারতে হামলার চেষ্টা চালায় সে। এদিকে পাকিস্তানি জঙ্গির খোঁজে একেবারে তন্ন তন্ন করে জম্মু ও কাশ্মীরের প্রতিটি জঙ্গল খুঁজে ফেলেছিলেন নিরাপত্তারক্ষীরা। মাস দুয়েক আগে ভারতীয় সেনাবাহিনী উপত্যকায় অভিযান চালালে নিহত হন জইশ জঙ্গি আদিল। সূত্রের খবর, এই আদিল ছিলেন সাইফুল্লার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডান হাত আদিল ভারতীয় সেনার গুলিতে মারা গেলে একটা সময় উপত্যকা ত্যাগ করে অন্যত্র পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন সইফুল্লা। সেই মতোই নাকি চলছিল প্রস্তুতি। তবে রবিবার ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ অফিসার এবং পুলিশ সদস্যদের যৌথ অভিযানে শেষ রক্ষা হলো না জইশ জঙ্গি সইফুল্লার।
অবশ্যই পড়ুন: পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা নয়! T20 বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে খেলুক এই দল.. চান তিনি
পাকিস্তানের মদদপুষ্ট কয়েকজন জঙ্গি কিস্তওয়ারের জঙ্গলে গা ঢাকা দিয়েছে এমন খবর পেতেই সরাসরি যৌথ অভিযানে নামে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং পুলিশ। জঙ্গল, পাহাড-উপত্যকা সর্বত্র তল্লাশি চালান তারা। সেই সময় আচমকা জঙ্গিদের তরফে গুলি ছোরা হলে পাল্টা গুলি চালাতে শুরু করেন ভারতীয় সেনা জাওয়ানরাও। দীর্ঘক্ষণের সেই গুলির লড়াইয়েই প্রাণ যায় সইফুল্লা সহ আরও 2 জনের। জানা গিয়েছে, ভারতীয় সেনার চোখে ধুলো দিতে দাড়ি এবং গোঁফ কামিয়ে ফেলেছিলেন সইফুল্লা। কিন্তু তাতে কাজ হল কই!












