সৌভিক মুখার্জী, তারাপীঠ: মিথুন রাশির ২০২৬ সাল কেমন যাবে? কী বলছে মিথুন রাশিফল ২০২৬ (Gemini Horoscope 2026)? মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আসন্ন বছর ২০২৬ সালে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা, ব্যবসা, বিবাহিত জীবন এবং কেরিয়ার সহ গুরুত্বপূর্ণ দিকগুলি জানতে হলে পড়ুন বার্ষিক রাশিফল ২০২৬ (Mithun Rashifal 2026)। আমরা গ্রহের গোচরের উপর ভিত্তি করে সহজ প্রতিকারও জানিয়ে দেবো, যেগুলি জানলে ২০২৬ সালে এই রাশির জাতক জাতিকারা মসৃণ ভাবে এগিয়ে যেতে পারবে। কী অপেক্ষা করছে আপনার জন্য আগামী বছর? জানুন এই প্রতিবেদনে।
মিথুন রাশির কেমন থাকবে স্বাস্থ্য
মিথুন রাশিফল ২০২৬ অনুযায়ী, স্বাস্থ্যের দিক থেকে গড়পত্তায় বছরটা ভালো যাবে এই রাশির। বৃহস্পতির গোচর অনুকূল বলেই মনে করা হচ্ছে। তবে বৃহস্পতির উপস্থিতি স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো বলে মনে করা হয় না। তাই একটু সচেতন থাকতে হবে। মাঝে মাঝে খাদ্যাভ্যাসের দিকে একটু নজর রাখতে হবে। বড় কোনও সমস্যার সম্মুখীন হবেন না। অনিয়মিত খাদ্যাভ্যাস সমস্যা সৃষ্টি করতে পারে। এমনকি খিদে বাড়িয়ে দিতে পারে।
বৃহস্পতি গ্রহ কখনও আপনাকে আরামদায়ক করেও তুলতে পারে। কিন্তু অভ্যাসগুলোকে এড়িয়ে চলতে হবে। ২ জুন, ২০২৬ পর্যন্ত বৃহস্পতির প্রভাব পড়বে আর ৩১ অক্টোবর পর্যন্ত বৃহস্পতি থাকবে দ্বিতীয় ঘরে। তবে শনির গোচর এই বছর জুড়ে কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। পিঠ বা যৌনাঙ্গের সমস্যা হবে। হৃদরোগ বা বুকের সমস্যা যাদের রয়েছে, তাদেরকে সতর্ক থাকতে হবে। তবে বৃহস্পতি বছরের বেশিরভাগ সময়ই স্বাস্থ্যের সমস্যা প্রতিরোধ করবে।
তবে যারা নিয়মিত রুটিন অনুসরণ করেন, তাদের শনি এবং বৃহস্পতির নেতিবাচক প্রভাবের সম্মুখীন হওয়া লাগবে না। তাছাড়া সুস্বাস্থ্য উপভোগ করতে পারবেন। আর মিথুন রাশিফল ২০২৬ অনুযায়ী, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। অবহেলা করলেই স্বাস্থ্যের সমস্যা হতে পারে। কিন্তু বড় ধরনের কোনও স্বাস্থ্যজনিত সমস্যা হবে না বলেই অনুমান করা হচ্ছে। গরপত্তায় ২০২৬ সাল ভালো যাবে।
২০২৬ এ কেমন হবে কেরিয়ার
২০২৬ সাল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে গড়ের তুলনায় বেশ ভালই ফলাফল আসবে। বৃহস্পতির গোচর বছরের শুরু থেকেই আপনাকে গড় ফলাফল দেবে। কিন্তু পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি পক্ষেই থাকবে। তখন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা বা কর্তারা আপনার চেয়ে প্রতিপক্ষদেরকে বেশি সমর্থন করতে পারে, যা আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। আর মিথুন রাশিফল ২০২৬ অনুযায়ী, আপনি কখনও কর্মক্ষেত্রে অসন্তুষ্ট বোধ করবেন না।
এদিকে ২ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বৃহস্পতি উচ্চ অবস্থানে থাকবে যা আপনার কর্ম ভাবনার উপর দৃষ্টি রাখবে। এই সময় আপনি পরিশ্রম দিয়ে কাজ করলে ভালো ফলাফল অর্জন করতে পারবেন। ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। আর ঊর্ধ্বতনরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। মিথুন রাশিফল ২০২৬ অনুযায়ী, ৩১ অক্টোবরের পর আপনি আবারও গড় ফলাফল পাবেন। ৩১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই গ্রহের অধিপতি মঙ্গল বৃষ রাশিতে থাকবে, যা আপনাকে মানসিক চাপের মধ্যে ফেলতে পারে।
পাশাপাশি ১৮ সেপ্টেম্বর থেকে ১২ নভেম্বর, ২০২৬ পর্যন্ত আপনার ষষ্ঠ ঘরে বৃহস্পতি দুর্বল অবস্থায় অবস্থান করবে। সেই কারণে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। আর সহকর্মীর বিরুদ্ধে অন্য কারোর বিষয়ে সমালোচনা করা এড়িয়ে চলুন। বিশেষ করে বস যদি আপনার কাজে সন্তুষ্ট না হয়, তাহলে ভুল মন্তব্য করবেন না। ছোটখাটো বিষয়গুলিকে নজরে রাখতে হবে।
মিথুন রাশির আর্থিক অবস্থায় কি পরিবর্তন আসবে ?
আর্থিক দিক থেকে ২০২৬ সাল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সবথেকে ভালো যাবে। বছরের শুরু থেকে ২ জুন পর্যন্ত গ্রহ বৃহস্পতি প্রথম ঘরে অবস্থান করবে, যা এতদিন দ্বাদশ ঘরে ছিল। এটি আপনার ব্যয় বৃদ্ধি করবে। আর প্রথম ঘরে গুরু মহারাজের উপস্থিতি ধীরে ধীরে আপনার ব্যয়গুলোকে হ্রাস করাবে। এটিকে ইতিবাচক হিসেবে ধরা হচ্ছে। পাশাপাশি ২ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বৃহস্পতি উচ্চ ঘরে থাকায় সেটিকে শুভ হিসেবে গণ্য করা হচ্ছে।
আর বৃহস্পতির এই অবস্থানের কারণে আপনি ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন এবং সঞ্চয় করতে পারবেন। ৩১ অক্টোবরের পর গড় ফলাফল পেতে পারেন। আর শুক্রের গোচর বেশিরভাগ সময় অনুকূলে থাকবে। শুক্র আপনাকে আর্থিক বিষয়ে অতিরিক্ত সহায়তা করতে পারে। অন্যদিকে শনি আপনার আর্থিক জীবন সম্পর্কে বিরোধিতা করবে না। পাশাপাশি কেতুর গোচর অনুকূলে থাকবে। বছরের শুরুতে মঙ্গলের অবস্থান আপনার জন্য স্বাভাবিক থাকবে।
সামগ্রিকভাবে আর্থিক দিক থেকে ২০২৬ সালটি এই রাশির জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূলেই থাকবে। কিন্তু সামান্য প্রচেষ্টা করলেও ভালো ফলাফল অর্জন করতে পারবেন। আর বছরের শুরুতে অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস পাওয়ার ফলে আপনি স্বস্তি অনুভব করবেন। কিন্তু বছরের মাঝামাঝি সময়ে বিশেষ অনুকূলে থাকবেন। প্রচেষ্টার মাধ্যমে অবশ্যই ভালো ফলাফল পাবেন। আর সঞ্চয় করতে পারবেন।
শিক্ষার দিক থেকে কেমন যাবে ২০২৬ সাল?
২০২৬ সাল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষার দিক থেকে অনুকূলে থাকবে। প্রথম ঘরে বৃহস্পতির গোচর খুব একটা ভালো না হলেও বেশ উপকার পাবেন। মিথুন রাশিফল ২০২৬ অনুযায়ী, বছরের শুরু থেকে জুন পর্যন্ত বৃহস্পতির প্রভাব আপনার পঞ্চম আর নবম ঘরে থাকবে, যা শিক্ষার ক্ষেত্রে উন্নতি আনবে। আর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষকরা আপনার অগ্রগতিকে পরিচালিত করবে। এদিকে ২ জন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আপনার চারপাশে ইতিবাচক পরিবেশ বজায় থাকবে।
২০২৬ সাল মিথুন রাশির জাতক জাতিকাদের যারা গবেষণা করে, তাদের ক্ষেত্রে অনুকূলে থাকবে। ৩১ অক্টোবরের পর বৃহস্পতি আপনাকে গড় ফলাফল দেবে। অতএব সময়টি শিক্ষার জন্য মিশ্র যেতে পারে। ভ্রমণ সম্পর্কিত বিষয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা ভালো ফলাফল ভাবে। বছরের মাঝামাঝি সময় পড়াশোনার ক্ষেত্রে আপনাকে বিভ্রান্ত করতে পারে। রাহুর অবস্থান খুব একটা ভালো থাকবে না। অতএব শিক্ষার প্রাথমিক ক্ষেত্রে গ্রহের আশীর্বাদ প্রাপ্তি ইতিবাচক হলেও মাঝে মাঝে সমস্যার সম্মুখীন হতে পারে।
মিথুন রাশির ২০২৬ সালের প্রেম এবং বিবাহিত জীবন
মিথুন রাশিফল ২০২৬ অনুযায়ী, এই রাশির জাতির জাতিকাদের ২০২৬ সালে প্রেমের জীবন বেশ অনুকূলেই থাকবে। প্রেমের ক্ষেত্রে বড় কোনও সমস্যা হবে না। গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাকে সাহায্য করবে। বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থান বছরের শুরু থেকে ১০ জুন পর্যন্ত ইতিবাচক হবে। এর ফলে প্রেমের জীবন আরও মধুর হয়ে উঠবে। কিন্তু ২ জুন থেকে ৩১ অক্টোবরের মধ্যে বৃহস্পতির অবস্থান আপনার প্রেমের জীবনকে কিছুটা সমস্যায় ফেলতে পারে। এদিকে রাহুর প্রভাব পঞ্চম থেকে ষষ্ঠ ঘরে থাকবে, আর নবম ঘরে ৫ ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে। সেক্ষেত্রে প্রেমের জীবনে ছোটখাটো চ্যালেঞ্জ আসতে পারে।
বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি, তাহলে মিথুন রাশির ২০২৬ সালের রাশিফল অনুযায়ী অনুকূলেই থাকবে বছরটি। বছরের শুরু থেকে ২ জুন পর্যন্ত বৃহস্পতির অবস্থান বিবাহিত জীবনে কোনওরকম সমস্যা হবে না। সবকিছু শুভ বলেই গণ্য করা হচ্ছে। ২ জুন থেকে ৩১ অক্টোবরের মধ্যে বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকবে যা বিবাহিত ক্ষেত্রে খুব ভালো ফলাফল আনতে পারে। এদিকে ৩১ অক্টোবর পর্যন্ত শনির প্রভাবে কিছুটা সমস্যা হতে পারে। ৩১ অক্টোবরের পর একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ, বৃহস্পতি পঞ্চম থেকে সপ্তম ঘরে অবস্থান করবে। সেক্ষেত্রে রাহু ও কেতুর প্রভাবে কিছুটা সমস্যা হতে পারে।
পারিবারিক জীবন এবং অন্যান্য
মিথুন রাশিফল ২০২৬ অনুযায়ী, এদের পারিবারিক জীবন বেশ অনুকূলেই থাকবে গোটা বছর ধরে। আর দ্বিতীয় ঘরের জন্য বৃহস্পতির গোচর আগের তুলনায় আরও ভালো ফলাফল এনে দেবে। বৃহস্পতির অবস্থান খুব একটা অনুকূলে থাকবে না। বছরের শুরু থেকে ২ জুন পর্যন্ত গড় ফলাফল পাবেন। আর ৩১ অক্টোবরের মধ্যে পারিবারিক জীবন খুব ভালো চলবে। পরিবারে কোনও শুভ ঘটনাও করতে পারে। তবে ৩১ অক্টোবরের পর বৃহস্পতির প্রভাব শেষ হবে। সেই কারণে পারিবারিক জীবন স্বাভাবিকও থাকবে। কিন্তু ৫ ডিসেম্বরের পর কিছুটা উত্থান পতন দেখা যেতে পারে। কারণ, কেতুর প্রভাব দ্বিতীয় ঘরে থাকবে।
এদিকে জমি বা সম্পত্তি সম্পর্কিত বিষয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের ২০২৬ সাল গড় ফলাফল আসতে পারে। চতুর্থ ঘরের অধিপতি বুধ যানবাহন কেনার জন্য ইতিবাচক ফলাফল দেবে। বছরের শুরুতে বুধের অবস্থান কিছুটা পতন হতে পারে। বিশেষ করে ২ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে রিয়েল এস্টেট সম্পর্কিত কোনও নতুন লেনদেন এড়িয়ে চলুন। নাহলে আর্থিক ক্ষতি হবে। তবে জমি, বাড়ি বা যানবাহন এই তিনটি ক্ষেত্রে গড় ফলাফল পেতে পারেন। ১৪ ডিসেম্বরের পর একটু সতর্কতা অবলম্বন করুন। তাছাড়া সামগ্রিকভাবে বছরটি ভালো কাটবে।
আরও পড়ুন: বৃষ রাশির রাশিফল ২০২৬: কেমন কাটবে নতুন বছর? জানুন স্বাস্থ্য, প্রেম ও প্রতিকার
মিথুন রাশিফল ২০২৬ প্রতিকার
মিথুন রাশির জাতক জাতিকাদের গোটা বছরটিতে সুষ্ঠু এবং শান্ত থাকার জন্য গরুকে সেবা করতে হবে। পাশাপাশি নিয়মিত মন্দিরে গিয়ে পূজো দেওয়ার চেষ্টা করুন, আর সম্ভব হলে কমপক্ষে ১০ জন অন্ধ ব্যক্তিকে খাওয়ানোর চেষ্টা করুন। এতে ভালো ফলাফল পাবেন।












