সৌভিক মুখার্জী, তারাপীঠ: ২০২৬ সাল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে? কী বলছে সিংহ রাশিফল ২০২৬ (Leo Horoscope 2026)? হ্যাঁ, আজকের প্রতিবেদনে আমরা জানাবো সিংহ রাশির ২০২৬ সালে স্বাস্থ্য থেকে শুরু করে কেরিয়ার, প্রেম, বিবাহিত জীবন, শিক্ষা, ব্যবসা, পারিবারিক জীবন কেমন কাটবে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য। মূলত গ্রহের গোচর ও তাদের অবস্থানের উপর ভিত্তি করে সিংহ রাশিফল ২০২৬ তৈরি করা হয়েছে। তাই আপনিও যদি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, তাহলে পড়ুন সিংহ রাশিফল ২০২৬ (Simha Rashifal 2026)।
২০২৬ সালের সিংহ রাশির স্বাস্থ্য
২০২৬ সালের সিংহ রাশিফল অনুযায়ী, বছরটি এদের স্বাস্থ্যের জন্য খুব একটা অনুকূল নাও থাকতে পারে। বছরের শুরু থেকে ২ জুন পর্যন্ত বৃহস্পতির অনুকূল অবস্থান থাকবে, যা ইতিবাচক ফলাফল দিচ্ছে। কিন্তু তা সত্ত্বেও প্রথম ঘরে রাহু আর কেতুর প্রভাব ৫ ডিসেম্বর পর্যন্ত স্থায়ী থাকবে। সেক্ষেত্রে ইতিবাচক বলে বিবেচিত করা হচ্ছে না। অন্যদিকে শনি আপনার অষ্টম ঘরে অবস্থান করবে। আর চন্দ্রের প্রভাব অনুযায়ী কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। সারা বছর ধরে স্বাস্থ্যের ওঠানামা হওয়ার সম্ভাবনা রয়েছে।
অষ্টম ঘরে শনির অবস্থানের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে। ধৈর্য ধরে কাজ করা উচিত, আর তাড়াহুড়ো করা এড়িয়ে চলতে হবে। কারণ, এতে আঘাত বা দুর্ঘটনার ঝুঁকে রয়েছে। তবে ২ জুন পর্যন্ত বৃহস্পতির অনুকূল গোচর স্বাস্থ্যের সমস্যা খুব একটা ফেলবে না। একটু সাবধানতা অবলম্বন করলে সুস্বাস্থ্য বজায় রেখে চলতে পারবেন।
এদিকে ২ জন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বৃহস্পতির অবস্থান কিছুটা দুর্বল হতে পারে এবং অশুভ গ্রহের প্রভাব পড়তে পারে। ফলত, স্বাস্থ্যের বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। অন্যদিকে ৩১ অক্টোবরের পর বৃহস্পতির অবস্থান তুলনামূলকভাবে আরও উন্নত হবে, যা কিছুটা স্বস্তি দেবে। আবার অষ্টম ঘরের অধিপতি প্রথম ঘরে প্রবেশ করবে। সেক্ষেত্রে আঘাতের ঝুঁকি থাকতে পারে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ২০২৬ সালটা এই রাশির জাতক জাতিকাদের জন্য দুর্বলই যাবে তা বলা যায়।
কেরিয়ারের দিক থেকে কেমন যাবে ২০২৬ সাল?
সিংহ রাশিফল ২০২৬ অনুযায়ী, এদের বছরটি চাকরি বা কেরিয়ারের ক্ষেত্রে গড় ফলাফল নিয়ে আসতে পারে। এই সময়কালের মধ্যে কঠোর পরিশ্রম করলে সেরকম সাফল্য নাও মিলতে পারে। কিছুটা হতাশা বোধ করবেন। ষষ্ঠ ঘরের অধিপতি শনি অষ্টম করে অবস্থান করবে, যাকে অনুকুল বলে বিবেচনা করা যাচ্ছে না। বছরের শুরু থেকে ২০ জানুয়ারি পর্যন্ত শনি বৃহস্পতির নক্ষত্রে থাকবে। সেক্ষেত্রে কঠোর পরিশ্রম করলে সাফল্য অর্জন করতে পারবেন।
২০ জানুয়ারি থেকে ১৭ মে পর্যন্ত অতিরিক্ত চেষ্টা করতে হতে পারে। তবে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন। এই সময় সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আর অন্যদের সমালোচনা করা এড়িয়ে চলা উচিত। অপ্রয়োজনীয় ঝামেলা সৃষ্টি হতে পারে। ১৭ মে থেকে ৯ অক্টোবর পর্যন্ত শনি বুধের নক্ষত্রের মধ্য দিয়ে যাবে, যা কিছুটা স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। তবে বিশেষ করে অন্যদের সঙ্গে জড়িত হবেন না। এতে চাকরিতে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে।
সিংহ রাশিফল ২০২৬ অনুযায়ী, ৯ অক্টোবরের পর শনি অষ্টম ঘরে অবস্থান করবে এবং নিজস্ব নক্ষত্রের প্রভাব পড়বে। পেশাগত জীবনে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। কিন্তু ৩১ অক্টোবরের পর বৃহস্পতির অবস্থান আরও উন্নত হবে। সেক্ষেত্রে কিছুটা স্বস্তি পাবেন। মোটামুটি ২০২৬ সাল এই রাশির জাতক জাতিকাদের জন্য চাকরি বা কর্মসংস্থানের ক্ষেত্রে মিশ্র ফলাফল আনবে।
সিংহ রাশির আর্থিক দিক
২০২৬ সালের সিংহ রাশিফল অনুযায়ী, এদের আর্থিক জীবন গড়পত্তায় মোটামুটি ভালো যাবে বলে আশা করা যাচ্ছে। তবে প্রচেষ্টার ফল সেরকম নাও পেতে পারেন। মিশ্র ফলাফল আসবে। আর্থিক বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতি বছরের শুরু থেকে ২ জুন পর্যন্ত অনুকূলে থাকবে। আর এই সময় ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ব্যবসায় লাভ করতে পারেন। বছরের প্রথম দিকে সিংহ রাশির জাতক জাতিকাদের কাজ বা আর্থিক ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে।
তবে ২ জনের পর ৩১ অক্টোবর পর্যন্ত বৃহস্পতি দ্বাদশ ঘরে উচ্চ অবস্থানে প্রবেশ করবে। সেক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পেতে পারে। আর ব্যস্ত সময়সূচী বাড়বে। সেক্ষেত্রে লাভ কিছুটা সীমিত হতে পারে। তবে জন্মস্থান থেকে যারা দূরে থাকেন বা বিদেশে কাজবাজ করেন, তাদের ভালো আয় হতে পারে। ৩১ অক্টোবরের পর বৃহস্পতি প্রথম ঘরে প্রবেশ করবে। জুন থেকে অক্টোবরের মধ্যে কিছুটা দুর্বল যেতে পারে গ্রহের প্রভাব। সেক্ষেত্রে আর্থিক জীবনে কিছুটা প্রভাব পড়বে।
জানা যাচ্ছে, ২০২৬ সালে শনি আপনার সঞ্চয়ের ঘরে কিছুটা প্রভাব ফেলতে পারে। এর ফলে অর্থ সঞ্চয় করতে সমস্যার সম্মুখীন হবেন। আর সঞ্চিত অর্থ খরচ হয়ে যেতে পারে। অর্থাৎ, হঠাৎ করে আর্থিক বাঁধার মুখোমুখি পড়তে পারেন, যা আপনার সঞ্চয়কে কমিয়ে দেবে। সামগ্রিক দিক থেকে ২০২৬ সাল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক জীবনে গড় ফলাফল নিয়ে আসতে পারে। কিন্তু প্রচেষ্টা করে যেতে হবে।
শিক্ষার দিক থেকে কেমন যাবে ২০২৬ সাল?
সিংহ রাশিফল ২০২৬ অনুযায়ী, শিক্ষার দিক থেকে এই রাশির জাতক জাতিকাদের বছরটি গড়ের তুলনায় ভালো যাবে। শিক্ষার নিয়ন্ত্রণকারী গ্রহ বৃহস্পতি বছরের শুরু থেকে ২ জুন পর্যন্ত একাদশ ঘরে অবস্থান করবে। তাই শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ফলাফল আসতে পারে, বিশেষ করে যারা উচ্চশিক্ষায় পড়াশোনা করে। আইন বা অর্থশাস্ত্র অধ্যয়নকারীদের জন্য বছরটি অনুকূলেই থাকবে। গবেষণার শিক্ষার্থীদের ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। তবে ২ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বৃহস্পতি দ্বাদশ ঘরে প্রবেশ করবে। সেক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন।
অন্যদিকে যারা দেশ বা বিদেশে পড়াশোনা করছে, তাদের সময়টা খুবই ভালো যাবে। রাহু, কেতু এবং শনির অবস্থান স্বাস্থ্যের ক্ষেত্রে উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে। যদি গ্রহের প্রভাব অনুকূলে থাকে এবং বড় কোনও সমস্যা না দেখা দেয়, তাহলে বৃহস্পতি আপনার শিক্ষার ক্ষেত্রে সমর্থন করতে পারে। ২০২৬ সাল বুধ গ্রহ বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সহায়ক হবে। অন্যদিকে মঙ্গল গ্রহ পড়াশোনার উপর গড় প্রভাব ফেলবে। মোটামুটি গত বছরের থেকে ভালো যাবে এই বছরটি।
ব্যবসায়ীদের জন্য বছরটি কেমন যাবে?
সিংহ রাশিফল ২০২৬ অনুযায়ী, ব্যবসার ক্ষেত্রে এই বছরটা কিছুটা দুর্বল হতে পারে। দশম অধিপতি শুক্রের অবস্থান বেশিরভাগ ক্ষেত্রে অনুকূলে থাকবে। ২ জুন পর্যন্ত বৃহস্পতি ইতিবাচক ফলাফল দেবে। গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টিকে ভালো বলে মনে করা হচ্ছে। তবে রাহু বা কেতুর প্রভাবে অপ্রয়োজনীয় কোনও চাপ নেবেন না। তাহলে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। ৫ ডিসেম্বর পর্যন্ত রাহুর প্রভাব থাকবে। সেক্ষেত্রে কিছুটা সমস্যা হবে তা বলার অপেক্ষা রাখে না।
অভিজ্ঞ বা জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেবেন। এতে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আর ২ জুনের পরে আপনার রাশিচক্রের উপর কেতু, শনি এবং রাহুর প্রভাবের কারণে বৃহস্পতি সমর্থন নাও করতে পারে। অতএব তারপর যে কোনও সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে ২২ জন থেকে ২৭ জুলাইয়ের মধ্যে বুধ আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে। আর এই সময়টা ব্যবসার জন্য দুর্বল যেতে পারে। তাই কোনও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজ শুরু করার আগে অবশ্যই সে বিষয়ে ভালভাবে যাচাই করুন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন।
ভালোবাসা এবং বিবাহিত জীবন
২০২৬ সালের সিংহ রাশিফল অনুযায়ী, প্রেমের জীবন সারা বছর ধরেই অনুকূলে থাকবে। তবে শনি আপনার পঞ্চম ঘরে দশম দৃষ্টি রাখতে পারে। সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। তবে যারা সত্যিকারের অর্থে প্রেমে পড়েছে বা দীর্ঘমেয়াদে একসঙ্গে থাকতে চায়, তাদের চিন্তা করার কোনও দরকার নেই। ২ জুন পর্যন্ত বৃহস্পতি ইতিবাচক ফলাফল দেবে। তবে ২ জুন থেকে ৩১ অক্টোবরের মধ্যে বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকবে। সেক্ষেত্রে জীবনসঙ্গীর সাথে কিছুটা সমস্যা হতে পারে, আর দূরত্ব সৃষ্টি হতে পারে। তবে যারা দূর সম্পর্কের মধ্যে রয়েছে, তাদের জন্য এই সময়টা ভালোভাবেই কাজে আসবে।
বিবাহিত জীবনে যদি কথা বলি, তাহলে বিবাহযোগ্যদের ২০২৬ সালটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, বিবাহ সম্পর্কিত বিষয়গুলি অনুকূলেই থাকবে। ২ জুন, ২০২৬ পর্যন্ত বৃহস্পতি লাভের ঘরে থাকবে। তাই সেটিকে ইতিবাচক বলেই বিবেচনা করা হচ্ছে। ফলস্বরূপ আপনার লাভের ঘর থেকে পঞ্চম এবং সপ্তম ঘরে বৃহস্পতি থাকায় প্রেম, বিবাহিত জীবনে ইতিবাচক ফল আসবে। তবে ২ জুনের পর বিবাহ সংক্রান্ত বিষয়গুলি দুর্বল হতে পারে। যারা বিবাহিত, তাদের সম্পর্কের ব্যাপারে অসাবধান হওয়া উচিত নয়। নাহলে ছোটখাটো সমস্যা হতে পারে।
আরও পড়ুন: কর্কট রাশিফল ২০২৬: কেমন কাটবে নতুন বছর
পারিবারিক জীবন এবং অন্যান্য
২০২৬ সালের সিংহ রাশিফল অনুযায়ী, এদের পারিবারিক জীবন কিছুটা দুর্বল থাকতে পারে। কারণ, বেশিরভাগ সময় শনির দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে থাকবে। সেই ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে। ছোটখাটো সমস্যা আরও বাড়তে পারে। বেশিরভাগ সময় বুধের গোচর অনুকূলে থাকবে। তবে তা খুব একটা প্রভাব ফেলবে না। কারণ, বৃহস্পতি সমস্যা সৃষ্টি করবে। পরিবারে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ২ জুন পর্যন্ত মোটামুটি পারিবারিক দৃষ্টিকোণ থেকে বছরটি ভালো যাবে। এছাড়া ২ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পারিবারিক জীবনের কোনও বড় সমস্যা রোধ করতে পারে বৃহস্পতি।
এদিকে রাশিফল অনুযায়ী, জমি বা সম্পত্তি সম্পর্কিত বিষয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বছরটি অনুকূলেই থাকবে। কোনও বিতর্কিত জমি বা বাড়ি না কিনে থাকলে এই বছরে কোনও সমস্যার সম্মুখীন হবেন না। তবে ভুল করে যদি এমন কোনও সম্পত্তি কিনে ফেলেন, তাহলে আপনার অসুবিধা হতে পারে। গ্রহ নক্ষেত্রের অবস্থান সমর্থন করবে। যানবাহন সম্পর্কিত বিষয়গুলিতে শুক্রের অবস্থান ভালো বলেই মনে করা হচ্ছে। মোদ্দা কথা, এই বছরটি যদি আপনি চেষ্টা করেন, তাহলে অবশ্যই ভালো ফলাফল পেতে পারেন। তবে অবশ্যই কিছু দিক মাথায় রাখতে হবে।
সিংহ রাশিফল ২০২৬ প্রতিকার
বছরটিতে সুষ্ঠুভাবে চলার জন্য অবশ্যই মাসের প্রথম বা তৃতীয় রবিবার বানরদেরকে গুড় খাওয়ানোর চেষ্টা করুন। পাশাপাশি প্রতি মাসের চতুর্থ শনিবার প্রবাহিত জলে কয়লা ভাসিয়ে দিন, আর স্নানের জলে এক চামচ দুধ যোগ করুন এবং তা দিয়ে স্নান করুন। শুধু তাই নয়, মানসিক শান্তি এবং সাহস বাড়ানোর জন্য তিনমুখী রুদ্রাক্ষ পড়ুন।












