সৌভিক মুখার্জী, কলকাতা: ফেব্রুয়ারির শেষ অর্থাৎ মার্চ মাসেই তৈরি হবে জ্যোতিষশাস্ত্রে এক বিরল যোগ। জানা গিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি সূর্য শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। তারপর ৬ মার্চ মঙ্গল গ্রহ ঐ নক্ষত্রে প্রবেশ করবে। সেক্ষেত্র শতভিষা নক্ষত্রে সূর্য এবং মঙ্গল একইসঙ্গে উপস্থিত থাকায় মঙ্গলাদিত্য রাজযোগ (Mangladitya Rajyog) তৈরি হবে বলেই দাবি করছে জ্যোতিষীরা। আর এই যোগের জন্য কিছু রাশির জাতক জাতিকাদের রাতারাতি ভাগ্য ফিরবে। হ্যাঁ, তাদের হাতে টাকা আসবে এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পাশাপাশি ধনসম্পত্তির সিংহাসনে বসবে। কোন কোন রাশি তা জানতে হলে পড়ুন এই প্রতিবেদনটি।
মেষ রাশি
জ্যোতিষীরা বলেছে, মঙ্গলাদিত্য রাজযোগ মেষ রাশির জাতক-জাতিকদের জীবনকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে। অনেক দিক থেকে লাভের সম্মুখীন হতে পারেন এবং এই সময়টা খুবই শুভ। ব্যবসায় প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে আর প্রমোশন হতে পারে। এমনকি আত্মবিশ্বাসে বাড়তে পারে। ব্যবসায় নতুন ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন, যার জন্য আর্থিক লাভ হবে।
মিথুন রাশি
মঙ্গলাদিত্য রাজযোগে মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে তুমুল বদল আসবে। সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং অনেকদিন ধরে আটকে থাকা কাজে খুব সহজেই সফল হতে পারবেন। পাশাপাশি পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে, আর বিদেশ যাত্রা সফল হতে পারে।
সিংহ রাশি
যেহেতু সিংহ রাশির অধিপতি স্বয়ং সূর্য, তাই এই সময়টা একেবারে গোল্ডেন টাইম হতে চলেছে। এই রাশির জাতক জাতিকাদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং পৈতৃক সম্পত্তি থেকে প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়া চাকরির জীবনও উন্নত হবে, আর রাজনীতিতে এগিয়ে গেলে চিন্তা না করেই ভালো সফলতা অর্জন করতে পারবেন।
তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মঙ্গলাদিত্য রাজযোগ অনেক সুযোগ-সুবিধা নিয়ে আসবে। কেরিয়ারে বিরাট সুযোগ তৈরি হতে পারে। এমনকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। হঠাৎ করে আর্থিক লাভ হতে পারে। কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া সবথেকে বুদ্ধিমানার কাজ হবে। কোনও বিষয়ে খুব তাড়াহুড়ো করবেন না। সব দিক থেকে এগিয়ে থাকবেন বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: লিখেছিল গান্ধীজীর প্রবন্ধ, খুশি হয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কমিয়ে ১২ বছর করল আদালত
মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা হতে চলেছে দারুণ সুযোগ। মার্চ মাস থেকে প্রচুর আর্থিক লাভ হতে পারে। চাকরির ক্ষেত্রে প্রচুর সফলতা পাবেন। এমনকি ব্যবসাতেও প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। ভালো সময় হতে চলেছে তা বলা যায়। এছাড়া সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে।











