সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৫ শেষ হয়ে ২০২৬ পড়ার পথে। হাতে আর মাত্র একটা মাস বাকি। তবে নতুন বছর নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলাদা অনুভূতি কাজ করছে। ২০২৬ এ কোন গ্রহের গতি কেমন থাকবে, কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে তা নিয়ে প্রশ্ন জাগছে আমজনতার। এমনকি এর জন্য অনেকেই উপবাস, পূজা অর্চনাও করছে। তবে আজ আমরা কথা বলব শনিদেবকে নিয়ে। জ্যোতিষশাস্ত্রে শনিকে নিষ্ঠুর গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। আর এই গ্রহ কর্ম অনুযায়ী ফলাফল দেয়।
জ্যোতিষশাস্ত্র বলছে, সম্প্রতি মীন রাশিতে সরাসরি প্রবেশ করা শনি বর্তমানে তাঁর উন্নীত অবস্থানে রয়েছে। কিন্তু ২০২৬ সালের শনি অস্ত যাবে এবং আবারও উদিত হবে (Shani Asta Uday 2026)। মার্চ মাসে শনি অস্ত যাবে এবং এপ্রিল মাসে উদিত হবে বলে দাবি করছে জ্যোতিষীরা। কিন্তু কোন কোন দিন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর প্রভাব পড়বে তা জানতে চোখ রাখুন প্রতিবেদনটির উপর।
২০২৬ সালে শনির উদয় এবং অস্ত যাওয়ার সময়
পঞ্জিকা অনুযায়ী জানা যাচ্ছে, নতুন বছরে শনি ১৩ মার্চ, শুক্রবার মীন রাশিতে অস্ত যাবে। এরপর ৪১ দিন অস্তমিত অবস্থায় থাকবে শনি। তারপর ২২ এপ্রিল, ২০২৬ আবারও উদিত হবে। তবে হ্যাঁ, এই অস্ত যাওয়ার ফলে তিন বিশেষ রাশির জাতক জাতিকাদের উপর প্রভাব পড়বে। কোন কোন রাশি? আলোচনা করা হল নিচে।
বৃষ রাশি
শনির উদয় এবং অস্তের সময়কাল বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ উপকারে আসবে। এই সময় ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। যারা বিনিয়োগ করে, তাদের জন্য এটি নিঃসন্দেহে ভালো সময়। সমাজে খ্যাতি, সম্মান বৃদ্ধি পাবে এবং বাবার সঙ্গে সম্পর্ক আরও সৌহার্দপূর্ণ হয়ে উঠবে। পাশাপাশি বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে।
মিথুন রাশি
শনির উদয় এবং অস্তের এই সময়কাল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যও শুভ বলে মনে করা হচ্ছে। চাকরি, ব্যবসা কিংবা সৃজনশীল খাতের লোকদের জন্য এই সময়টি নিঃসন্দেহে খুবই ভালো। যারা চাকরি করছে, তারা সুসংবাদ পেতে পারে। আর এই সময় ভাগ্য আপনার পক্ষে থাকবে। ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলে সঠিক প্রমাণিত হবে। বিবাহ সম্পর্কিত পরিকল্পনার জন্য সময়টি অনুকূল।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ৪৯% লেনদেন UPI-র দখলে! বিরাট স্বীকৃতি দিল IMF
মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি শুভ হিসেবে গণ্য মনে করা হচ্ছে। এই সময় আয় বৃদ্ধি পাবে এবং ব্যয় হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। পরিশ্রমী ব্যক্তিরা এই সময় ভালো ফলাফল পাবে। জীবনে অনেক উন্নতি আসবে। বিবাহিত জীবনেও সুখ অর্জন করতে পারেন। এই সময়ে রিয়েল এস্টেটে বিনিয়োগের জন্য পরিস্থিতি আরও অনুকূলে থাকবে। যানবাহনের মালিক হওয়ার আনন্দ উপভোগ করতে পারবেন।












