মিলেছে ১৪,৭৪৮% পর্যন্ত রিটার্ন, বিনিয়োগকারীদের ভাগ্য বদলেছে ইলেকট্রিক, মিডিয়া ইন্ডাস্ট্রির ৩ স্টক

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক বছরগুলিতে শেয়ার বাজারের দুরবস্থার মধ্যে মাথা তুলতেই পারছে না নামিদামি সংস্থার স্টকগুলি (Multibagger Stock)। সেই পর্বে দাঁড়িয়ে বাজারের অনিশ্চয়তাকে বুঝেও বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিয়েছে কিছু আন্ডাররেটেড স্টক। আসলে বছরের পর বছর আলোচনার আড়ালে থাকা এই সব স্টকে সাহস করে বিনিয়োগ করতে হয়েছে ইনভেস্টরদের। আর তারপরই মিলেছে সুখবর। আজকের প্রতিবেদনে রইল এমন 3টি স্টকের বিবরণ যেগুলি অল্প সময়ে বিনিয়োগকারীদের বড়লোক বানিয়েছে।

এই 3 স্টকে বিনিয়োগ করে ভাগ্য বদলেছে ইনভেস্টরদের

প্রথম স্টক

বাজারের চরম অনিশ্চয়তার মধ্যেও বিগত বছরগুলিতে বিনিয়োগকারীদের বড় রিটার্ন দিয়েছে GE Vernova T&D India Ltd এর স্টক। সম্প্রতি এই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক সংস্থার স্টকের দাম এক ধাক্কায় বেড়ে 3,822 টাকায় দাঁড়িয়েছে। 2026 আর্থিক বছরে এই সংস্থার স্টকের দাম 134 শতাংশ রিটার্ন দিয়েছে। তবে যদি গত তিন বছরের কথা বলা হয় তবে এই স্টক অল্প সময়ের মধ্যে একেবারে 3,123 শতাংশ পর্যন্ত রিটার্ন প্রদান করেছে বিনিয়োগকারীদের। অনেকেরই আশা আগামীতেও এই স্টক লাভের মুখ দেখাবে।

দ্বিতীয় স্টক

চলতি বছর শেয়ার ভাগ করা হয়েছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়ার। যার ফলে এই সংস্থার প্রতি শেয়ারের দাম 10 টাকা থেকে কমে 2 টাকা হয়েছিল। যার ফলে বিপুল সংখ্যক বিনিয়োগকারী এই স্টকে ভরসা রাখতে শুরু করেন। সংস্থাটিও বিগত দিনগুলিতে নিজেদের ব্যবসা বাড়িয়েছে। আর সে কারণেই এর স্টকের দাম একেবারে তরতরিয়ে বেড়েছে। আজ থেকে তিন বছর আগে এই ইলেকট্রিক পণ্য প্রস্তুতকারক সংস্থার একটি স্টকের দাম ছিল 303 টাকা। সেই দাম থেকে এটি 705 শতাংশ বেড়ে 2,441 টাকায় দাঁড়ায়।

অবশ্যই পড়ুন: ৫ কেন্দ্রে প্রার্থী ঘোষণা বিজেপির, ৩ জায়গায় বদল, দেখুন তালিকা

তৃতীয় স্টক

আজ থেকে বছর তিনেক আগে মূলত বিনোদন এবং মিডিয়া সেক্টরের জনপ্রিয় নাম সিটি পালস মাল্টি ভেঞ্চারসের একটি স্টকের দাম ছিল 86 টাকার কাছাকাছি। যেখান থেকে 2024 আর্থিক বছরে এই স্টক 52 শতাংশ এবং 2025 আর্থিক বছরে এই স্টকটি 819 শতাংশ রিটার্ন প্রদান করেছে। 2026 আর্থিক বছরে পৌঁছে এটি 102 শতাংশ রিটার্ন দিলেও গোটা তিন বছরে এই স্টক 2540 শতাংশ রিটার্ন প্রদান করেছে বিনিয়োগকারীদের। তাতে একেবারে মালামাল হয়েছেন তাঁরা। অবিশ্বাস্য মনে হলেও গত 5 বছরের মধ্যে এই স্টক বিনিয়োগকারীদের একেবারে 14,748 শতাংশ পর্যন্ত রিটার্ন প্রদান করেছে। তাহলেই ভাবুন কীভাবে বিনিয়োগকারীদের কোটি টাকার মালিক বানিয়েছে স্টক।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
google button