ফের ১০% অতিরিক্ত শুল্ক আরোপ ট্রাম্পের, ভারতের উপর পড়বে প্রভাব?

Published:

Donald Trump
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শুল্ক নীতিতে এবার বিরাট আইনি ধাক্কা। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সম্প্রতি রায় দিয়েছে যে, প্রেসিডেন্ট একতরফা ভাবে যে হারে শুল্ক আরোপ করেছিল, তা আইনসম্মত নয়। আদালতের মতে, মার্কিন সংবিধান অনুযায়ী কর এবং শুল্ক নির্ধারণের ক্ষমতা কংগ্রেসের হাতেই, প্রেসিডেন্টের হাতে নয়। আর সেই আবহেই এবার অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করে বসলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আদালতের রায়ে চাপে পড়লেন ট্রাম্প

দেশের সর্বোচ্চ আদালতের এই রায়ে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যত বাতিল হয়ে গিয়েছে। বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছেন যে, জরুরী অর্থনৈতিক ক্ষমতার আইনি অপব্যবহার করে বৈশ্বিক বাণিজ্যে অতিরিক্ত শুল্ক কোনওভাবেই চাপানো যাবে না। আর এই রায় ঘোষণার পর ট্রাম্প প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন এবং আদালতের সিদ্ধান্তকে হতাশাজনক বলেই মন্তব্য করেছেন। কিন্তু হ্যাঁ, তিনি এখানেই থেমে থাকেননি। কয়েক ঘণ্টার মধ্যে নতুন করে আরও ১০ শতাংশ গ্লোবাল ট্যারিফ (Global Tariff) আরোপের ঘোষণা করেন।

হ্যাঁ, প্রেসিডেন্ট ট্রাম্প ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের একটি ধারা ব্যবহার করে এবার অতিরিক্ত ১০% শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন। আর এই ধারায় নির্দিষ্ট পরিস্থিতিতে আমদানির উপর সীমিত সময়ের জন্য অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের দাবি, ট্যারিফের মাধ্যমে তিনি মার্কিন শিল্পকে সুরক্ষা দিয়েছেন। আর পশ্চিম বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ক্ষতি কমিয়েছেন। কিন্তু সমালোচকদের মতে, অতিরিক্ত শুল্ক আরোপের কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে আর আমেরিকান ভোক্তাদের উপরেও বাড়তি চাপ পড়েছে।

ভারতের উপর কি প্রভাব পড়বে?

কিন্তু হ্যাঁ, ভারতের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা জটিল। আগে যুক্তরাষ্ট্র ভারতীয় বন্দরের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করেছিল, যা পরে কমানো হয়। তবে আগের সমস্ত শুল্ক কাঠামো বাতিল হওয়ার কথা থাকলেও নতুন ঘোষিত ১০% ভারতের উপর প্রযোজ্য হতে পারে। ট্রাম্পের দাবি অনুযায়ী, ভারতের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনার শর্তে খুব একটা পরিবর্তন হবে না। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি কাঠামো অটুট থাকবে।

আরও পড়ুন: দেশজুড়ে ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের খোঁজ দিল UGC, বাংলায় দুটো! দেখুন তালিকা

এদিকে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য আলোচনা দীর্ঘদিন ধরে চলছে। আদালতের রায়ের ফলে হঠাৎ করে অতিরিক্ত শুল্ক আরোপের ঝুঁকি কমতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। আর এতে ভারতে ভারতীয় রফতানিকারকরা উপকৃত হবে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পণ্য, অটো কম্পোনেন্টস, টেক্সটাইল, রত্ন বা গয়না শিল্প এই সিদ্ধান্ততে লাভবান হতে পারে। আর শুল্ক অনিশ্চয়তা কমলে ভারতীয় পণ্য মার্কিন বাজারে আরও প্রতিযোগিতামূলক ভাবে ঢুকতে পারবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now