বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে বিনিয়োগ (Stock To Buy) করার আগে বারবার যাচাই করা উচিত। এমনটাই বলে থাকেন অভিজ্ঞ বিনিয়োগকারীরা। সাম্প্রতিক সময়ে ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা শেয়ার মার্কেটে বড়সড় প্রভাব ফেলেছে। যার জেরে যথেষ্ট ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। ডুবেছে বহু নামিদামি সংস্থার স্টক। তবে এই কঠিন পরিস্থিতির মধ্যেও বাজার বিশেষজ্ঞ অম্ব্রিশ বালিগা বেশ কিছু স্টক বা শেয়ার বেছে নিয়েছেন যেগুলি আগামী দিনে বিনিয়োগকারীদের বড় রিটার্ন দিতে পারে। সেই তালিকা থেকেই চারটি স্টক বেছে আনলাম আমরা।
প্রথম স্টক
সোলার এবং বিদ্যুৎচালিত সাবমার্সিবল পাম্প তৈরি করে থাকে শক্তি পাম্পস। কৃষি ক্ষেত্র থেকে শুরু করে শিল্পক্ষেত্র এমনকি গৃহস্থালিতে ব্যবহৃত বিভিন্ন পাম্প ও আনুষাঙ্গিক সরঞ্জাম তৈরি করে এই সংস্থা। গোটা দেশজুড়ে এই সংস্থার 400 র বেশি স্টোর রয়েছে। সম্প্রতি এই সংস্থা সরকারের তরফে 2000 কোটি টাকার নতুন অর্ডার পেয়েছে। আজ অর্থাৎ 7 এপ্রিল শেয়ারবাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই স্টকের দাম ছিল 505 টাকা 05 পয়সা। তবে বাজার বিশেষজ্ঞ বালিগা মনে করছেন, 2028 সালের মধ্যে এই স্টকের দাম 900 টাকা ছুঁয়ে যাবে।
দ্বিতীয় স্টক
হেলথ কেয়ার সেক্টরে প্রযুক্তিগত ও অপারেশনাল পরিষেবা প্রদানকারী সংস্থা সেজিলিটির উপরেও ভরসা রেখেছেন বাজার বিশেষজ্ঞ বালিগা। তিনি মনে করছেন, 2028 আর্থিক বছরের মধ্যে এই সংস্থার রাজস্বের পরিমাণ 10 হাজার কোটি টাকায় পৌঁছে যেতে পারে। তাছাড়াও সংস্থাটি যেভাবে দিনের পর দিন নতুন নতুন অর্ডার পাচ্ছে তাতে স্টকের দাম লাফিয়ে বাড়ছে। বালিগার মতে, এই স্টক আগামী দিনে 54 টাকায় পৌঁছতে পারে। বর্তমানে এটির দাম 41 টাকা 70 পয়সা।
তৃতীয় স্টক
মশালা থেকে শুরু করে বিভিন্ন রেডিমেড খাদ্যপণ্য প্রস্তুতকারক সংস্থা অরক্লা ইন্ডিয়ার স্টকে বাজি ধরেছেন বাজার বিশেষজ্ঞ বালিগা। তাঁর মতে, 2028 আর্থিক বছরের মধ্যে এই সংস্থার EPS 27 এবং একটি স্টকের দাম 756 টাকায় গিয়ে দাঁড়াতে পারে। যদিও বর্তমানে এই সংস্থার একটি স্টক বিক্রি হচ্ছে 609 টাকায়। এই মুহূর্তে লসে রান করছে এই সংস্থার শেয়ার। তবে বালিগা সহ বেশ কয়েকজন বাজার বিশেষজ্ঞদের দাবি আগামী দিনে এই স্টক বিনিয়োগকারীদের শুধুই লাভের মুখ দেখাবে।
অবশ্যই পড়ুন: জুটেছিল ‘ভারতের দালাল’ তকমা, সেই তামিমের কাঁধেই এবার বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব
চতুর্থ স্টক
ইন্টিগ্রেটেড কার্বন ও স্পেশালিটি কেমিক্যাল উৎপাদনকারী সংস্থা হিমাদ্রি স্পেশালিটি ক্যামিকেল লিমিটেডের উপর ভরসা রাখছেন বাজার বিশেষজ্ঞ বালিগা। বলাই বাহুল্য, পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যেও এই সংস্থার স্টকগুলি শক্তিশালী অবস্থানে ছিল। তবে বালিগার দাবি, 2028 আর্থিক বছরের মধ্যে এই সংস্থা নিজেদের ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করবে। যার দৌলতে এর স্টকের দাম 630 থেকে 650 টাকায় পৌঁছে যেতে পারে। যেখানে আজকের দিনে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেডের একটি স্টক বিক্রি হচ্ছে 452 টাকায়। কেউ কেউ বলছেন, বাকিরা লসে থাকলেও এই স্টক তার বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাবে…












