বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিককালে শেয়ারবাজার এই পড়ে এই ওঠে অবস্থা। আজ ভালো, তো কাল খারাপ। এমন তীব্র অনিশ্চয়তার মধ্য দিয়েই দিন কাটাচ্ছেন শেয়ার বাজারের বিনিয়োগকারীরা। সোনার দামের মতোই ওঠা নামা করছে বিভিন্ন স্টকের দাম। সেই তালিকার বাইরে নয়, টাটার অধীনস্থ বিভিন্ন সংস্থার স্টক। তাদের মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছে টাটা গ্রুপের (Tata Group) ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড। এই সংস্থাটির শেয়ারের দামে বেশ ভারী ধাক্কা লেগেছে। তবে একাধিক ব্রোকারেজ ফার্ম বলছে, এখনই এই স্টকে বিনিয়োগের সেরা সময়। আগামী দিনে এই স্টক বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দেবে।
ভাগ্য বদলে দেবে টাটার এই স্টক!
টাটা গ্রুপের অধীনস্থ ভারতের হসপিটালিটি জায়ান্ট ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড সম্প্রতি তাদের ডিসেম্বর ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। সেখানেই ব্যবসা থেকে বিপুল মুনাফা অর্জনের কথা জানিয়েছে সংস্থাটি। কিন্তু তা সত্বেও গতকাল অর্থাৎ শুক্রবার এই সংস্থার শেয়ারের দামে বেশ খানিকটা পতন দেখা দেয়। গতকাল টাটার এই সংস্থার শেয়ারের দাম 1.59 শতাংশ কমে 700.25 টাকায় ট্রেড করেছিল। যদিও পরবর্তীতে 700 তেই ক্লোজ হয় এই স্টক।
এক কথায়, ব্যবসা থেকে বিপুল লাভের কথা জানিয়েও সংস্থাটির শেয়ার একপ্রকার মুখ থুবড়ে পড়েছে। কিন্তু তাও বেশ কিছু জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম ও শেয়ার বাজার বিশেষজ্ঞরা মনে করছেন এই স্টক আগামী দিনে বিনিয়োগকারীদের বড় রিটার্ন দেখাবে। ইতিমধ্যেই ব্রোকারেজ ফার্ম অ্যাক্সেস সিকিউরিটিজ ইন্ডিয়ান হোটেলস লিমিটেডের স্টকগুলিকে বাই রেটিং দিয়েছে। সেই সাথে এই ব্রোকারেজ ফার্ম জানিয়েছে, আগামী দিনে এই স্টকের দাম এক ধাক্কায় 820 টাকায় গিয়ে দাঁড়াতে পারে। মূলত সে কারণেই এখনই এই স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন ওই ব্রোকারেজ ফার্মের বিশেষজ্ঞরা।
অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপে কোন দলের পারফরমেন্স কেমন? দেখুন পাকিস্তান-ভারতের পরিসংখ্যান
উল্লেখ্য, টাটা গ্রুপের মালিকানাধীন ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের স্টকগুলি বিগত 52 সপ্তাহের মধ্যে দুর্দান্ত পারফর্ম করেছে। এই সময়ের মধ্যে সর্বোচ্চ 858 টাকায় ক্লোজ হয়েছে এই স্টক। আবার এই স্টকই 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন 626 টাকায় পড়েছিল।











