বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক বছরগুলিতে শেয়ারবাজারের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে বেশ কিছু স্টক (Multibagger Stock)। সেই তালিকায় জায়গা করে নিয়েছে ব্যাঙ্গালোর ভিত্তিক সেমিকন্ডাক্টর সংস্থা ইজমো মাইক্রোসিস্টেমস। এই সংস্থার স্টক সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীদের অভূতপূর্ব রিটার্ন দিয়েছে। যা আদতেই অভাবনীয়। সবচেয়ে বড় কথা, বর্তমানে এই সংস্থা নিজেদের ব্যবসা ক্রমশ বাড়াচ্ছে। বহু বিশেষজ্ঞের দাবি আগামীতেও এই সংস্থার স্টকের দাম বাড়বে বই কমবে না!
50 টাকার স্টকে বিনিয়োগ করেই বাজিমাত
ইজমো লিমিটেড আসলে ইন্টারেক্টিভ মার্কেটিং সলিউশন নিয়ে কাজ করে এবং অত্যাধুনিক অটোমোটিভ ই-রিটেইলিং সলিউশন প্রদান করে থাকে। সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ায় চরম সংঘাতের আবহে যেখানে শেয়ারবাজার বারবার মুখ থুবড়ে পড়েছে সেই সময়ে এই স্টক ইনভেস্টরদের লাভের মুখ দেখিয়েছে।
বলাই বাহুল্য, আজ থেকে কয়েক বছর আগে 2021 সালে এই সংস্থার একটি স্টকের দাম ছিল মাত্র 50 টাকা। যা আজকের দিনে 679 টাকায় বিক্রি হচ্ছে। গত এক মাসের হিসেবে এই স্টক বিনিয়োগকারীদের 4 শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। তবে যদি 5 বছরের হিসেব করা হয় সে ক্ষেত্রে 2021 সাল থেকে আজ পর্যন্ত এই স্টক 1300 শতাংশ পর্যন্ত রিটার্ন প্রদান করেছে।
অবশ্যই পড়ুন: ICC-র পুরস্কারের জন্য বুমরাহর সাথে লড়াইয়ে সঞ্জু স্যামসন, কে হবেন সেরার সেরা?
সহজে বলতে গেলে, 2021 সালে দাঁড়িয়ে এই স্টকে যদি কেউ মাত্র 1 লাখ টাকা রাখতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে তাঁর মোট আমানতের পরিমাণ দাঁড়াতো 14 লাখ টাকায়। তাহলেই বোঝা যাচ্ছে এই স্টক বিনিয়োগকারীদের জন্য কতটা লাভদায়ী। যদিও এক বছরের মধ্যে এই স্টক বিনিয়োগকারীদের একসাথে 150 শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এই স্টকের দাম 694.35 টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামীতেও এই স্টক বিনিয়োগকারীদের বড় রিটার্ন দেবে।












