বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগেই পহেলা জানুয়ারির মধ্যে অংশগ্রহণকারী দেশগুলিকে 15 সদস্যের প্রাথমিক দল ঘোষণার জন্য সময় বেঁধে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেই মতোই প্রাথমিক দল ঘোষণা করেছে ভারত সহ অন্যান্য দেশ। সেই তালিকায় ঢুকে পড়েছে পাকিস্তানও। নির্ধারিত সময়ের মধ্যেই ICC কে 15 সদস্যের দলের তালিকা পাঠিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan T20 World Cup Squad)। পিটিআই সূত্রে খবর, বিশ্বকাপের দলে তিন দাপুটে খেলোয়াড়কে জায়গা দিয়েছে পাকিস্তান। উদ্দেশ্য কি ভারতকে টাইট দেওয়া?
বিশ্বকাপের দলে তিন বড় মুখকে জায়গা দিয়েছে পাকিস্তান!
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রতিটি দল আগামী 31 জানুয়ারি পর্যন্ত কোনও রকম অনুমোদন ছাড়াই স্কোয়াডে বদল আনতে পারবে। তবে এই নির্দিষ্ট তারিখের পর দলে বদল আনতে হলে ICC র অনুমতি প্রয়োজন হবে। এই অনুমতি দেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট টেকনিক্যাল কমিটি।
অবশ্যই পড়ুন: হতে পারে সপ্তম বেতন কমিশন ঘোষণা! পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য বড় আপডেট
পিটিআইয়ের একটি সূত্র দাবি করছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে যে 15 সদস্যের স্কোয়াডের তালিকা পাঠানো হয়েছে তাতে জায়গা পেয়েছেন প্রাক্তন অধিনায়ক বাবর আজম সহ অলরাউন্ডার সাদাব খান। সবচেয়ে বড় কথা, চোটে থাকা সত্ত্বেও পাকিস্তানের বিশ্বকাপের দলে জায়গা হয়েছে শাহিন শাহ আফ্রিদির। বলাই বাহুল্য, গত বছরের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়ে বিগ ব্যাশ লিগ খেলতে গিয়েছিলেন পাকিস্তানের সাদাব। সেই খেলোয়াড়ই অপ্রত্যাশিতভাবে ফিরলেন পাক দলে। শোনা যাচ্ছে, আগামী 7 জানুয়ারি থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাঁকে ধরে রেখেছে পাকিস্তান।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বিগ ব্যাশ লিগ খেলতে গিয়ে কিছুদিন আগেই চোট পেয়েছিলেন পাকিস্তানের অভিজ্ঞ বোলার আফ্রিদি। সূত্রের খবর, তাঁর সেরে উঠতে কিছুটা সময় লাগবে।। কিন্তু তা সত্বেও ICC কে পাঠানো দলে জায়গা পেয়েছেন আফ্রিদি। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে আপাতত সংশয়ে রয়েছে। এদিকে টি-টোয়েন্টি দলে কামব্যাক হল বাবর আজমের। তবে সূত্রের দাবি, পাকিস্তানের বিশ্বকাপের দলে জায়গা পাননি হ্যারিস রউফ।
অবশ্যই পড়ুন: স্বামী বিবেকানন্দ, ঐক্যশ্রী স্কলারশিপের ডেডলাইন বাড়াল পশ্চিমবঙ্গ সরকার! লাস্ট ডেট জানুন
বিশ্বকাপের পাক দলে আর কারা?
সূত্রের দাবি যদি সত্যি হয়, সেক্ষেত্রে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে পাকিস্তান যে দলের তালিকা দিয়েছে তাতে জায়গা পেয়েছেন স্পিনার উসমান তারিক, আবরার আহমেদ, অলরাউন্ডার মহম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, উসমান খান ও সলমান আলি আঘা। অনেকেই বলছেন, এশিয়া কাপে না পেরে বিশ্বকাপের মঞ্চে ভারতকে টাইট দিতে কঠিন দল গড়ছে পাকিস্তান!











