বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া (India National Cricket Team)। প্রথম আসরে আমেরিকাকে গুঁড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে ধরাশায়ী করে গতকাল পাকিস্তানকেও উচিত শিক্ষা দিয়েছেন সূর্যরা। এক কথায় পরপর তিন ম্যাচে অপরাজেয় ভারত। আর সেই সূত্রেই বিশ্বকাপের সুপার এইটে নিজেদের জায়গা কার্যত পোক্ত করে ফেলেছে ভারতীয় দল। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচ
জিতে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হবে ভারতই।
এই কারণে তৃতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে ভারত!
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারত। বিগত দিনগুলিতে আজ পর্যন্ত যতগুলি 20 ওভারের ম্যাচে ভারত পা রেখেছে, বেশিরভাগ ম্যাচেই জয় হয়েছে সূর্যদের। সে এশিয়া কাপ হোক কিংবা দ্বিপাক্ষিক সিরিজ। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ভারতের কাছে এমন সব প্লেয়ার রয়েছেন যাঁরা মুহূর্তের মধ্যে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। দুর্ধর্ষ ব্যাটিং থেকে শুরু করে আক্রমণাত্মক বোলিং অর্ডার, এমনকি ফিল্ডিং ক্ষেত্রেও সেরা ভারতীয় দল।
রিকি পন্টিং এর নেতৃত্বে 2000 থেকে 2007 সালের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্ধর্ষ ছন্দে ছিল অস্ট্রেলিয়া। বিপদজনক ব্যাটিং, দুর্ধর্ষ বোলিং দিয়ে প্রতিপক্ষ দলগুলিকে একের পর এক ম্যাচে ধাক্কা দিয়েছিল অজি ব্রিগেড। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ঠিক একই ভাবে ভারতীয় দলও টি-টোয়েন্টি ক্রিকেটে বিপদজনক হয়ে উঠেছে। তাঁদের সবচেয়ে বড় শক্তি দুর্ধর্ষ ব্যাটিং অর্ডার এবং ক্ষমতাশালী বোলিং বিভাগ। এক কথায়, 20 ওভারের ক্রিকেটে সবদিক থেকেই নিজেদের গুছিয়ে নিয়েছে ভারত। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানো বাকিদের পক্ষে যথেষ্ট কঠিন হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
অবশ্যই পড়ুন: পারেননি ধোনিও, ভারতের প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে বড় কীর্তি ইশান কিষাণের
বলাই বাহুল্য, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, এবারের বিশ্বকাপে তাঁর ফেভারিট দল ভারতই। উভয় বিভাগেই সেরা টিম ইন্ডিয়া। দাদার কথায়, “টি-টোয়েন্টিতে দারুণ খেলছে ভারত। এই দলকে হারালো যথেষ্ট কঠিন কাজ।” সৌরভ বিশ্বাস করেন, এবারের বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হতে পারে টিম ইন্ডিয়া।











