ভারতের সাথে নাটক নয়, পাকিস্তানকে তুরি মেরে হারাল টিম ইন্ডিয়া

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করার পর থেকে শুরু হয়েছিল নাটক (India Vs Pakistan)। সেই নাটক চলেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর একের পর এক বৈঠক পর্যন্ত। হাজারো টালবাহানার পর শেষমেষ ভারতের সাথে খেলতে রাজি হয় পাকিস্তান। সেই মতোই নির্ধারিত সূচি মেনে রবিবার কলম্বোর মাটিতে গড়িয়েছিল ভারত বনাম পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। বুক ভরা আশা নিয়ে ভারতকে হারাতে কোমর বেঁধেছিলেন সলমান আলি আঘারা। তবে সেই আশায় জল ঢেলে দিল সূর্যকুমার যাদবের দল। চলতি বিশ্বকাপে প্রথমবার চির প্রতিদ্বন্দ্বীর মুখ দেখামাত্রই হারলো পাকিস্তান।

পাকিস্তানকে হেলায় হারাল ভারত

রবিবার, শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা 7 টায় শুরু হয়েছিল ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ লড়াই। এদিন প্রথমে ব্যাট করতে নেমেই জোরালো ধাক্কা খায় ভারত। শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন অভিষেক শর্মা। তবে ওপেনিং করতে নামা ইশান এদিনও নিজের জাত চিনিয়েছিলেন। 40 বল খেলে দলের জন্য গড়েছিলেন 77 রান। এই ভারতীয় ক্রিকেটার ছাড়া সূর্য থেকে শুরু করে তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া কেউই 40 রানের গন্ডি ছুতে পারেননি।

এদিন পাকিস্তানের বোলিং আক্রমনের সামনে নড়বড়ে ভাবেই 175 রান তোলে টিম ইন্ডিয়া। পরবর্তীতে আত্মবিশ্বাসী ভঙ্গিতে 176 রান তাড়া করতে নেমে টিম ইন্ডিয়ার বোলারদের কাছে ক্রমাগত ধাক্কা খেতে থাকে পাকিস্তান। ঝড়ের গতিতে উইকেট যায় প্রথম চার ব্যাটারের। 5 রানে আউট হন বাবর আজম। এরপর কার্যত ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সাধ্যমত চেষ্টা করেছিলেন উসমান খান। তবে শেষ রক্ষা হলো না।

অবশ্যই পড়ুন: হবে উন্নত অবকাঠামো, নগরোন্নয়ন এবং স্টার্টআপ! ১৬০০০০০০০০০০ টাকা বরাদ্দ কেন্দ্রের

জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, তিলক বর্মা, কুলদীপ যাদবদের ঝোড়ো বোলিংয়ের শেষ মুহূর্তে মান বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন পাকিস্তানের শেষের দিকের ব্যাটসম্যান বলা ভাল বোলাররা। তবে ভারতের বল পাকিস্তানের উইকেট এক প্রকার আঁকড়ে ধরেছিল। তাই তো টি-টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত নাটক দেখানোর পর ভারতের মুখোমুখি হতেই ছারখার হয়ে গেল পশ্চিমের দেশ। 61 রানে জিতল ভারত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now