রুমে বসেই দেখা যাবে লাইভ ম্যাচ, তাক লাগাবে দেশের প্রথম ফাইভ স্টার হোটেল স্টেডিয়াম

Published:

India's First Hotel Cricket Stadium bhai meraj group
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এমন স্টেডিয়াম গোটা দেশে এই প্রথম। মিরাজ গ্রুপের উদ্যোগে এবং র‍্যাডিসন হোটেল গ্রুপের সহযোগিতায় রাজস্থানের নাথওয়াড়ায় মদন পালিওয়াল স্পোর্টস সিটিতে গড়ে উঠেছে ভারতের প্রথম ফাইভ স্টার ইন্টিগ্রেটেড হোটেল ক্রিকেট স্টেডিয়াম (India’s First Hotel Cricket Stadium)। যার অন্তরসজ্জা থেকে শুরু করে বহিরঙ্গ সবই তাক লাগাবে দর্শকদের। রিপোর্ট অনুযায়ী, দেশের এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাকছে 30 হাজারেরও বেশি দর্শক আসন।

ভারতীয় ক্রীড়া জগতে নতুন ইতিহাস লিখবে এই স্টেডিয়াম

উন্নতমানের পরিকাঠামো সহ অত্যাধুনিক ব্যবস্থা দিয়ে তৈরি দেশের সর্ববৃহৎ স্টেডিয়াম হোটেলের ঘরে বসেই উপভোগ করা যাবে, ক্রিকেট ম্যাচ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই স্টেডিয়ামটিতে থাকছে 234টি লাক্সারি রুম। সবচেয়ে বড় কথা, এই হোটেল স্টেডিয়ামের বেশিরভাগ রুমে বসেই লাইভ ম্যাচ উপভোগ করার সুবিধা পাবেন অতিথিরা।

বিশেষজ্ঞ মহলের অনেকেরই দাবি, এই স্টেডিয়ামে কোনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হলে সেখানে অংশগ্রহণকারী দল গুলির প্লেয়ারদের আর আলাদা করে শহরের অন্যত্র হোটেল নিয়ে থাকতে হবে না। এই ফাইভ স্টার হোটেল স্টেডিয়ামেই খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করে দেবে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে হোটেল থেকে স্টেডিয়ামে পৌঁছনোর জন্য আলাদা করে টিম বাসের ব্যবস্থারও প্রয়োজন পড়বে না। হোটেলের রুম থেকে বেরিয়েই ঢোকা যাবে স্টেডিয়ামে।

 

অবশ্যই পড়ুন: ISL-এ নামার আগেই বিরাট ধাক্কা খেল ইস্টবেঙ্গল!

জানা যাচ্ছে, মিরাজ গ্রুপের উদ্যোগে তৈরি রাজস্থানের এই বিশেষ আন্তর্জাতিক হোটেল স্টেডিয়ামে থাকছে কর্পোরেট মিটিংয়ের জন্য বিরাট হলঘর। এছাড়াও সুইমিং পুল থেকে শুরু করে বিরাট ক্যাফেটেরিয়া, লাক্সারী রুমের সাথে অ্যাটাচড ওয়েস্টার্ন স্টাইল বাথরুম সহ একাধিক সুবিধা। জানা গিয়েছে, খেলাপ্রেমী এবং ভ্রমণপিপাসুদের কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে মিরাজ গ্রুপ। সঙ্গে হাত মিলিয়েছে র‍্যাডিসন হোটেল গ্রুপও। এই দুয়ের যৌথ উদ্যোগে ফাইভ স্টার হোটেল কাম স্টেডিয়াম বা দেশের প্রথম ফাইভ স্টার ইন্টিগ্রেটেড হোটেল স্টেডিয়াম পেয়েছেন দেশবাসী। আগামীতে যা দেশ-বিদেশের ভ্রমণপিপাসুদের পছন্দের অন্যতম ঠিকানা হয়ে উঠবে বলেই আশা রাখছে সংশ্লিষ্ট মহল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now