বিশ্বকাপের আগেই চিন্তায় ভারত! চোট পেলেন টিম ইন্ডিয়ার ‘ম্যাজিক ম্যান’

Published:

Injury In Team India before T20 World Cup 2026
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগেই মাথা ব্যথা বাড়ল ভারতের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পেলেন গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হিসেবে পরিচিত ভারতের তারকা পেসার হর্ষিত রানা (Injury In Team India)। এদিন, ম্যাচ চলাকালীন আচমকা চোট পাওয়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল তাঁকে। আর তারপরেই ভারতীয় প্লেয়ারকে নিয়ে চিন্তা বেড়েছে ভক্তদের। প্রশ্ন উঠছে, আদৌ কি বিশ্বকাপে খেলতে পারবেন টিম ইন্ডিয়ার এই ম্যাজিক ম্যান?

রানার চোট ভারতীয় দলের জন্য বড় ক্ষতি

গতকাল বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে ভারত। আর এই ম্যাচেই চোট পেলেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। গতকাল, টিম ইন্ডিয়ার হয়ে মাত্র এক বল খেলতে এসেছিলেন রানা। তখন অবশ্য কোনও রকম সমস্যা হয়নি তাঁর। কিন্তু বিপদ বাড়ল প্রোটিয়াদের বল করার সময়। এদিন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের বল করার সময় রান আপে দৌড়তে গিয়ে বেশ কয়েকবার সরেই যেতে বাধ্য হয়েছিলেন তিনি। তারপরই হাঁটু চ্যাটে বসে পড়েন খেলোয়াড়। প্রবল যন্ত্রণার মধ্যেই শেষ পর্যন্ত নিজের ওভারে দাড়ি টানেন রানা।

পরবর্তীতে, মাঠের মধ্যেই যন্ত্রণায় একেবারে ছটফট করতে দেখা গেল ভারতীয় ক্রিকেটারকে। এরপর খোঁড়াতে খোঁড়াতে মাঠ থেকে বেরিয়ে গেলেন তিনি। এদিনের প্রস্তুতি ম্যাচে আর রানার হাত থেকে বল করাতে পারেননি সূর্য। সূত্রের যা খবর, খেলোয়াড়ের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। তবে তাঁর চোট কতটা গুরুতর তা নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রানার মতো একজন গুরুত্বপূর্ণ বোলার চোট পাওয়া মানে দলের জন্য তা অপূরণীয় ক্ষতি। বিশ্বকাপ শুরু হতে আর মাঝে একটা দিন। এই সময় দাঁড়িয়ে গম্ভীরের প্রিয় পাত্রের পরিবর্ত খোঁজাটা শুধু কঠিন নয় বরং একপ্রকার অসম্ভব হয়ে যাবে টিম ম্যানেজমেন্টের কাছে।

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ, হাসপাতালে ভর্তি ভারতীয় ক্রিকেটার

উল্লেখ্য, বিশ্বকাপের আগে চোট জ্বালায় ভুগছে ভারত। এইতো কিছুদিন আগেই ওয়ানডে সিরিজে খেলতে গিয়ে আচমকা চোট পান টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য ওয়াশিংটন সুন্দর। যার ফলে বিশ্বকাপে তাঁর উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। এর আগে চোট পেয়েছিলেন তিলক বর্মাও। যদিও বর্তমানে মাঠে ফিরেছেন তিনি। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ব্যাট হাতে জমকালো ইনিংস দেখা গিয়েছে তাঁর ব্যাটে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now