ভারতের কাছে হারবে পাকিস্তান, বুঝেই আগেভাগে স্টেডিয়াম ছেড়ে পালান নকভি!

Published:

Mohsin Naqvi ran away from Stadium before ind Vs pak match ended
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হারের ভয়েতেই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে চাইছিল না পাকিস্তান! রবিবার, পাক বাহিনীকে গুটিয়ে বড় ব্যবধানে টিম ইন্ডিয়ার জয় প্রমাণ করে দিয়েছে ভারতীয় ভক্তদের সেই ভাবনা। গতকালের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে একেবারে হেলায় হারিয়েছে মেন ইন ব্লু। তবে দলের পরাজয়ের আগেই রবিবার স্টেডিয়াম ছেড়ে পালিয়ে যান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান তথা পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি (Mohsin Naqvi)। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই অনেকে ধারণা করছেন, পাকিস্তান যে হারবে সেটা আগেই বুঝে গিয়েছিলেন মহসিন। তাই মাঠে থেকে দলের পরাজয়ের লজ্জা গায়ে মাখতে চাননি তিনি!

চুপিসারে মাঠ থেকে বেরিয়ে যান PCB প্রধান!

গতকাল, টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান দল। ফলে, বাধ্য হয়ে ব্যাট হাতে মাঠে নামে টিম ইন্ডিয়া। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানের স্টেডিয়াম ছেড়ে পালানোর ঘটনাটি ঘটেছিল পাকিস্তানের ইনিংস চলাকালীন। ভারতের সামনে পাক দলের তখন 5 উইকেট পড়ে গিয়েছে। পিটিআই সূত্রে খবর, ওই সময় লজ্জায় এড়াতে তড়িঘড়ি স্টেডিয়াম থেকে একটি গাড়িতে চেপে বেরিয়ে যান PCB প্রধান নকভি।

বৈঠকে অংশ নেননি নকভি

ভারত বনাম পাকিস্তানের বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ দেখতে গতকাল শ্রীলঙ্কার স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মিঠুন মিনহাস থেকে শুরু করে সচিব দেবজিৎ সাইকিয়ারা। এদিন মাঠে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহও। সূত্রের খবর, ম্যাচের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নকভির সাথে নাকি একটি বৈঠক হওয়ার কথা ছিল ICC চেয়ারম্যানের। তবে সেই বৈঠকের অনেক আগেই দলের পরাজয় যাতে না দেখতে হয় তাই মাঠ ছেড়ে কার্যত পালিয়ে গিয়েছিলেন পাক বোর্ডের প্রধান। যে ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ছি ছি পড়ে গিয়েছে।

অবশ্যই পড়ুন: আপনার এলাকায় কোথায় বসেছে স্বনির্ভর বাংলা ক্যাম্প? যুবসাথীর ১৫০০ পেতে হলে দেখে নিন

উল্লেখ্য, রবির সন্ধ্যায় প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানকে 176 রানের লক্ষ্য দিয়েছিল ভারত। পরবর্তীতে সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথমেই ঝড়ের গতিতে চার উইকেট হারায় পাকিস্তান দল। তাতে একেবারে ভেঙে পড়ে প্রতিপক্ষের আত্মবিশ্বাস। এরপরই কিছু সময়ের ব্যবধানে পড়ে যায় পঞ্চম উইকেটও। সেখান থেকে উসমান খানরা নিজেদের সর্বস্ব নিয়ে চেষ্টা করলেও ভারতের আঁটসাট বোলিংয়ের সামনে কাজের কাজ করতে পারেননি। তাতে 61 রানের বড় ব্যবধানে জয় পায় ভারত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now