ভারত-পাক উত্তেজনা, হ্যান্ডশেক বিতর্কের মাঝে আকরামকে বুকে টেনে নিলেন রোহিত শর্মা

Published:

Rohit Sharma Hugs Wasim Akram before India vs Pakistan match
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে বহু আগেই (India Vs Pakistan)। এরপর পহেলগাঁও জঙ্গি হামলা, পারস্পরিক সংঘাত অর্থাৎ অপারেশন সিঁদুর সহ একের পর এক ঘটনার কারণে 22 গজে পরস্পরের মুখোমুখি হলেও হাতে হাত রেখে হ্যান্ডশেক করেন না ভারত এবং পাকিস্তান দু দলের খেলোয়াড়রা। রবিবারও দুজনের ম্যাচে ধরা পড়েনি কোনও হ্যান্ডশেকের ছবি। আর সেই হ্যান্ডশেক বিতর্কের মাঝেই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরামকে জড়িয়ে ধরেন রোহিত শর্মা। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

আকরামকে জড়িয়ে ধরে বিতর্কে রোহিত শর্মা!

দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার চরমে। ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধই হয়ে গিয়েছে। ক্রিকেটের মাঠে একে অপরের সাথে কথাটুকু বলেন না প্লেয়াররা। দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার আবহে গতকাল ভারত বনাম পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের দিন হঠাৎ একে অপরকে জড়িয়ে ধরলেন রোহিত শর্মা এবং পাকিস্তানের আকরম। পাক সংবাদমাধ্যমের দাবি, এদিন প্রথমে দুজন দুজনের সাথে হাত মেলানোর পর হঠাৎ একে অপরকে আলিঙ্গন করেন তাঁরা। যেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

চটে গিয়েছেন নেট নাগরিকরা

ভারত বনাম পাকিস্তানের প্লেয়াররা যেখানে একে অপরের সাথে কথাটুকু বলছেন না সেই পর্বে দাঁড়িয়ে ভারতের অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরামের সাথে গলা মেলাচ্ছেন! যেই ঘটনায় রোহিত শর্মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। কেউ কেউ বলছেন, “রোহিত শর্মা এমনটা করবেন কল্পনাও করতে পারিনি!” কেউ আবার লিখছেন, “ক্রিকেটে সৌজন্যতা থাকা উচিত। রোহিত সেটা বুঝেই তাঁকে জড়িয়ে ধরেছেন!” সবমিলিয়ে, রোহিত এবং আকরমের আলিঙ্গনের ঘটনায় তোলপাড় নেট দুনিয়া! যদিও এ নিয়ে মুখ খোলেননি, ভারতীয় মহাতারকা।

 

অবশ্যই পড়ুন: হোলিতে দীঘা যাওয়ার প্ল্যান? স্পেশাল ট্রেন নিয়ে বড় সুখবর দিল রেল

উল্লেখ্য, গতকাল ভারত বনাম পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রোহিত শর্মা। তিনিই নিয়ম মেনে ট্রফি মাঠে নিয়ে এসেছিলেন। মাঠে পৌঁছতেই তাঁর সাথে দেখা হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের CEO সংযোগ গুপ্তা এবং প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার আকরমের। সেখানেই তাঁকে আলিঙ্গন করেন রোহিত। পরবর্তীতে ওয়াসিমের সাথে বেশ কিছুক্ষণ কথা বলতেও দেখা যায় তাঁকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now