বিশ্বকাপের মাঝে হঠাৎ বিশ্রামে যাচ্ছেন টিম ইন্ডিয়ার ৩ তারকা ক্রিকেটার!

Published:

Team India Players In Rest Update ICC Men's T20 World Cup
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) আজ পর্যন্ত অপরাজেয় ভারত। শেষ আসরে পাকিস্তানকে 61 রানের বড় ব্যবধানে দুরমুশ করে ইতিমধ্যেই বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছেন সূর্যকুমার যাদবরা। আজ অর্থাৎ 18 ফেব্রুয়ারি ভারতকে মুখোমুখি হতে হবে নেদারল্যান্ডসের। তবে শেষ আটের লড়াইয়ের আগে এই ম্যাচকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এর অন্যতম কারণ, আজকের ম্যাচে হারলেও সে অর্থে ভারতের পয়েন্ট টেবিলে প্রভাব পড়বে না। এরই মাঝে শোনা যাচ্ছে, নেদারল্যান্ডসের বিপক্ষে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন প্লেয়ারকে।

বসিয়ে রাখা হতে পারে এই প্লেয়ারদের

পাকিস্তানের ম্যাচের পরই ভারত যেহেতু চলতি বিশ্বকাপের সুপার এইটে জায়গা পাকা করে ফেলেছে। ফলে বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, নেদারল্যান্ডসের ম্যাচে বিশেষ গুরুত্ব দিচ্ছে না ভারতীয় দল (India National Cricket Team)। মূলত সে কারণে, আজকের ম্যাচে বসিয়ে রাখা হতে পারে টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারকে। সেই তালিকায় নাম থাকতে পারে হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ এমনকি অভিষেক শর্মারও।

বলাই বাহুল্য চলতি বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচের আগে থেকেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার অভিষেক শর্মা। পরবর্তীতে পাকস্থলী জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে দীর্ঘ চিকিৎসার পর হাসপাতাল থেকে স্বাভাবিক জীবনে ফিরেছেন অভিষেক। পাকিস্তানের বিপক্ষেও গত ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। তবে ব্যাট হাতে কিছুই করে দেখাতে পারেননি টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের ত্রাস। ভারতীয় টিম ম্যানেজমেন্ট মনে করছে, এই মুহূর্তে আদতেই বিশ্রাম প্রয়োজন অভিষেকের। তাই নেদারল্যান্ডসের ম্যাচে তাঁকে বসিয়ে রাখা হতে পারে।

অবশ্যই পড়ুন: রুখে দিতে পারে পরমাণু হামলা! জলের নিচ থেকেই শত্রুদের টাইট দেবে DRDO-র এই ক্ষেপণাস্ত্র

কারা এন্ট্রি নেবেন?

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, আজ নেদারল্যান্ডস দলের বিরুদ্ধে ভারতের হয়ে জসপ্রীতের বিকল্প হিসেবে আক্রমণ শানাতে দেখা যেতে পারে মহম্মদ সিরাজকে। এছাড়াও হার্দিক পান্ডিয়ার জায়গায় শিবম দুবে বল হাতে ম্যাচের শুরুটা করতে পারেন বলেই মনে করা হচ্ছে। তাছাড়াও আজকের ম্যাচে অর্শদীপ সিংয়েরও একটা সুযোগ থাকছে। অন্যদিকে অভিষেক শর্মার বিকল্প হিসেবে জায়গা পেতে পারেন সঞ্জু স্যামসন। ব্যাট হাতে রিঙ্কু সিংকে আজকের ম্যাচে কিছুটা বেশি সময় খেলাতে পারে ম্যানেজমেন্ট, এমনটাই সূত্রের খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now