আজ ভারত-পাক ম্যাচে ফ্লপ হলেই কেরিয়ার শেষ টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটারের!

Published:

This Indian cricketer have to Play Good in India Vs Pakistan
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। হাজারো টালবাহানার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান (India Vs Pakistan)। যেই ম্যাচের জন্য একেবারে হাপিত্যেশ করে বসে রয়েছেন ভক্তরা। এদিকে, টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ নিয়ে বেড়েছে চিন্তা। কারণ, আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের পর হাসপাতালে ভর্তি করতে হয়েছিল টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার অভিষেক শর্মাকে। যার কারণে নামিবিয়ার ম্যাচে খেলতে পারেননি তিনি। যদিও ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন খেলোয়াড়। তবে আজকের ম্যাচে তাঁর অংশগ্রহণ হয়ে পড়েছে অনিশ্চিত। এরই মাঝে আলোচনায় উঠে এসেছেন এক ভারতীয় ক্রিকেটার। অনেকেই বলছেন, আজ, বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে নিজেকে প্রমাণ করতে না পারলে কেরিয়ার প্রায় অস্তাচলে যেতে পারে তাঁর!

আজ ফর্মে ফিরতে না পারলে কেরিয়ার শেষ হয়ে যেতে পারে এই প্লেয়ারের?

সাম্প্রতিককালে টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও দিক থেকেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না তারকা উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজেও হাত খুলতে পারেননি তিনি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অভিষেকের বদলি হিসেবে ভারতের একাদশে জায়গা পেয়েও 8 বলে করেছিলেন মাত্র 22 রান। ওপেনিং করতে নেমে যেন বারবার ব্যর্থতার বৃত্ত বাড়াচ্ছেন সঞ্জু।

ভারতীয় এই ক্রিকেটারকে দেখে মনে হচ্ছে যেন কিছুতেই নিজেকে পুরনো জায়গায় বসাতে পারছেন না তিনি। ভারতীয় দলে ধারাবাহিকভাবে ব্যর্থতার পর ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, আজ ভারত বনাম পাকিস্তানের ম্যাচ সঞ্জুর কাছে অগ্নি পরীক্ষার থেকে কিছু কম নয়। রবিবার হাই ভোল্টেজ ম্যাচে নিজেকে প্রমাণ করতে না পারলে হয়তো আগামীতে ভারতীয় দলে আর সুযোগ হবে না স্যামসনের।

অবশ্যই পড়ুন: EPFO সদস্যরা ফ্রিতে পাবেন ৭ লাখ টাকা পর্যন্ত বিমা, জমা দিতে হবে না কোনও প্রিমিয়াম

এ প্রসঙ্গে, ওয়াকিবহাল মহলের কেউ কেউ মনে করছেন, ভারত বনাম পাকিস্তান ম্যাচে অভিষেক শর্মার বদলি হয়ে একাদশে ঢোকার পর ওপেনিং করতে নেমে আজও যদি ব্যর্থ হন স্যামসন, সে ক্ষেত্রে আগামী দিনে তাঁর কেরিয়ার প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াতে পারে। এক কথায়, আজকের ম্যাচে ব্যর্থ হলে টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ার এক প্রকার শেষ হয়ে যেতে পারে স্বদেশী ব্যাটারের!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now