ওভারের প্রথম বলেই ক্লিন বোল্ড, এই বোলারের সামনে চলল না বৈভব সূর্যবংশীর জারি জুরি

Published:

Vaibhav Suryavanshi clean bowled by Indian spinner in Bihar vs Hyderabad match-bkm
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এখনও পর্যন্ত জয় খুঁজতে পারেনি বৈভব সূর্যবংশীর দল বিহার। তবে লড়াই জারি রয়েছে। আজ অর্থাৎ শনিবার হায়দরাবাদের মুখোমুখি হয়েছে পড়শি রাজ্যের দলটি। সেই আসরে প্রথমে ব্যাট করতে নেমে 132 রান তুলেছে তারা। তবে অন্যান্য সময়ের মতো এদিন দলের হয়ে নিজের রুদ্রমূর্তি দেখাতে পারেননি বৈভব। তাঁকে আটকে দিয়েছেন একজন (Vaibhav Sooryavanshi Clean Bowled)। তিনি হলেন 30 বছর বয়সী ভারতীয় স্পিনার তনয় থ্যাগরাজন। এই বোলারই আজ তাঁর ওভারের প্রথম বলে বৈভবকে ক্লিন বোল্ড করে ছেড়েছেন।

প্রথম বলেই বৈভবের উইকেট ভাঙলেন তনয়

হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমেই প্রতিপক্ষের বোলিং আক্রমণের সামনে রান খুঁজতে গিয়ে বেশ খানিকটা ভাবতে হয়েছিল বৈভবকে। এদিন কিছুতেই নিজের জাত চেনাতে পারছিলেন না বিহারের ভূমিপুত্র। দুটি বাউন্ডারি হাঁকালেও পরের ওভারেই তনয়ের প্রথম বলে ক্লিন বোল্ড হয়ে যান সূর্যবংশী। ফলে 11 বলে 11 রান করে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। আর এই ব্যর্থতার পরই অনেকেই বলছেন ভারতীয় স্পিনার তনয়ের কব্জির জোরের কাছে চলল না বৈভবের জাদু।

বলাই বাহুল্য, বিগত দিনগুলিতে চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যতবার মাঠে নেমেছে ততবারই পরাজয়ের মুখ দেখতে হয়েছে বিহারকে। তবে হার মানেনি বৈভবের দল। পুরনো সব ব্যর্থতাকে সঙ্গে নিয়েই জয়ের মুখ খুলতে বদ্ধপরিকর তারা। যদিও শনিবার নির্ধারিত 20 ওভারে প্রতিপক্ষের সামনে বড় রানের পাহাড় খাড়া করতে পারেনি বিহার। এদিন নির্ধারিত সময়ে হায়দরাবাদকে 133 রানের লক্ষ্য দিয়েছে বৈভবের দল। এখন দেখার সেই লক্ষ্য বিপরীত পক্ষ পূরণ করতে পারে কিনা।

অবশ্যই পড়ুন: ফাইনাল জিতে মোহনবাগানের কাছে শিল্ড হারের যন্ত্রণা কাটাতে চান ইস্টবেঙ্গল তারকা

উল্লেখ্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে জনপ্রিয়তার শিখরে রয়েছেন বৈভব সূর্যবংশী। ভারতের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হওয়ার পাশাপাশি একাধিক রেকর্ডে নাম জড়িয়েছে এই খেলোয়াড়ের। 14 বছরের খুদেকে নিয়ে কৌতূহলের অন্ত নেই ভক্তদের। আর সেই সূত্র ধরেই গুগুলের তালিকায় শীর্ষে জায়গা পেয়েছেন সূর্যবংশী। এবছরের মোস্ট সার্চড ইন্ডিয়ান ক্রিকেটার হয়ে উঠেছেন বিহারের ছোট্ট বৈভব।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now