বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 17 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে CBSE বোর্ডের 10 শ্রেণীর পরীক্ষা। গতকাল পর্যন্ত সেই পরীক্ষায় বসার কথা ছিল 14 বছরের কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। জানা যায়, বৈভবের পরীক্ষাকেন্দ্র পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুলে। তবে এখন শোনা যাচ্ছে, দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা দেবেন না বৈভব। ভারতীয় দলের বিস্ময় বালক হঠাৎ কেন স্কুল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা থেকে পিছিয়ে যাচ্ছেন? জানা গেল বড় কারণ।
এই কারণে পরীক্ষায় বসছেন না বৈভব!
বিহারের তাজপুরের বাসিন্দা বৈভব সূর্যবংশী মডিস্টি স্কুলের ছাত্র। সব ঠিক থাকলে আগামী 17 ফেব্রুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত নির্দিষ্ট পরীক্ষাগুলিতে বসতে হতো তাঁকে। শোনা যায়, পরীক্ষার ফর্ম জমা পড়ে গিয়েছিল। ইস্যু হয়েছিল অ্যাডমিট কার্ডও। কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের খুদে তারকা। শোনা যাচ্ছে, বৈভবের সেই সিদ্ধান্তকে সমর্থন করেছে তাঁর পরিবার। কিন্তু কেন? ঠিক কোন কারণে পরীক্ষায় বসবেন না বৈভব?
বিভিন্ন সূত্র বিশেষ করে বৈভব সূর্যবংশীর পরিবার সূত্রে যা জানা যাচ্ছে, ক্রিকেটের ব্যস্ত সূচির কারণেই স্কুল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় বসবেন না বিহারের ভূমিপুত্র। এ প্রসঙ্গে বৈভবের স্কুলের ডিরেক্টর আদর্শ কুমার পিন্টু জানান, “ক্রিকেট নিয়ে বৈভব যথেষ্ট ব্যস্ত। একটানা অনুশীলন এবং বিভিন্ন টুর্নামেন্টের কারণে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হয় ওকে। দীর্ঘ সময় পড়াশোনা থেকে বিচ্ছিন্ন ছিল ও। তাই বোর্ড পরীক্ষায় এখনই বসা সম্ভব হচ্ছে না ওর পক্ষে।” জানা যায়, বাবা সঞ্জীব সূর্যবংশী এবং বিদ্যালয় শিক্ষকদের সাথে কথা বলেই পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিহারের আদর্শ।
অবশ্যই পড়ুন: মেয়েরা পাবেনা যুবসাথীর টাকা? স্বনির্ভর বাংলা ক্যাম্পে যাওয়ার আগে জানুন
উল্লেখ্য, গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে জনপ্রিয়তার শিখরে রয়েছেন বৈভব। সেই এক টুর্নামেন্ট থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ধীরে ধীরে নিজের পরিচয় গড়ে তুলছেন ভারতের এই বিস্ময় বালক। কিছুদিন আগেই বৈভবের হাত ধরে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। সেই আসরে একাই 175 রান করেছিলেন তিনি। তাছাড়াও আগামী মার্চেই IPL এ রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ কাঁপাতে দেখা যাবে তাঁকে।











