শুরু সৌরভের বায়োপিকের শুটিং, দাদার ভূমিকায় রাজকুমার, ছবির নামও ঘোষণা

Published:

Biopic Of Sourav Ganguly

প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে রাজ্য জুড়ে চলছে নির্বাচনের মেজাজ। কোন পার্টি এবার সরকার গঠন করবে তাই নিয়ে তর্ক বিতর্ক লেগেই রয়েছে। তবে এর মাঝেই এল খুশির খবর, অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে শুটিং শুরু হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীধর্মী (Biopic Of Sourav Ganguly) ছবির। বুধবার ইডেন থেকে শুটিং শুরু হওয়ার খবর দিলেন অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। পাশাপাশি সিনেমার নামও প্রকাশ্যে আনলেন তিনি।

সৌরভের বায়োপিকের শ্যুটিং শুরু

গতকাল, বুধবার সন্ধেয় ইডেন থেকে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা রাজকুমার রাও। আর সেই ছবির ক্যাপশনে উল্লেখ করে লিখেছিলেন, ‘ শুরু হল দাদা বায়োপিকের শুটিং।’ লাভরঞ্জন প্রযোজিত তথা বিক্রমাজিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকের নামকরণ করা হয়েছে ‘দাদা’। আসলে সৌরভ সর্বত্র ‘দাদা’ নামে পরিচিত। সেই কথা মাথায় রেখে ছবির নাম ‘দাদা’। এছাড়াও রাজকুমারের ভাগ করে নেওয়া আরও একটি ছবিতে দেখা যায় স্টেডিয়ামের সাদা-কালো ছবি, যেখানে ক্লাব হাউসের মাথায় লেখা ‘সৌরভ গাঙ্গুলি স্ট্যান্ড’। আর সেই পোস্ট প্রকাশ্যে আসা মাত্রই তুমুল হইচই পড়ে গিয়েছে অনুগামীদের মধ্যে।

 

View this post on Instagram

 

ফিজিক্যাল ট্রান্সফরমেশনে জোর রাজকুমারের

ঘনিষ্ঠ সূত্রের খবর, আপাতত মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুটিং চলছে। তবে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর ইডেন, সৌরভের বাড়ি-সহ কলকাতার নানা জায়গায় শুটিং করা হবে বায়োপিকের জন্য। বেশ কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, মার্চের শুরুতে কলকাতায় চলে আসবেন রাজকুমার। তিনি কয়েক দিন থাকবেন সৌরভের বাড়িতে। খুঁটিয়ে দেখবেন, জানবেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে। তবে ভোটের কারণে পরিকল্পনা পরিবর্তন হয়েছে। এছাড়াও গত জানুয়ারি মাসে উজ্জ্বল নিকমের বায়োপিকের শুটিং শেষ করায় বড়সড় ‘ফিজিক্যাল ট্রান্সফরমেশনে’র মধ্য দিয়ে যেতে হয়েছে রাজকুমার রাওকে। তাই এখন কড়া শরীরচর্চা করতে হচ্ছে অভিনেতাকে।

আরও পড়ুন: SIR নিয়ে অশান্ত মালদা! পুলিশের উপর হামলা, উদ্ধার ৭ বিচারক, হাইকোর্টে গেল রিপোর্ট

জানা গিয়েছে, সৌরভ গাঙ্গুলির বায়োপিকে রাজকুমার ছাড়াও এই ছবিতে দেখা যেতে পারে বোমান ইরানি, গজরাজ রাও, অপরাজিতা আঢ্যকে। সৌরভের বাবা ‘চণ্ডী গঙ্গোপাধ্যায়’ হিসেবে বোমান ইরানি এবং মা ‘নিরূপা গঙ্গোপাধ্যায়’-এর ভূমিকায় অপরাজিতা আঢ্য অভিনয় করবেন বলেই শোনা গিয়েছে। এছাড়াও প্রাক্তন বিসিসিআই সভাপতি প্রয়াত জগমোহন ডালমিয়ার ভূমিকায় দেখা যেতে পারে গজরাজ রাওকে। তবে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে অভিনয় করবেন, সেটা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে চরিত্রের খাতিরে নাকি ইতিমধ্যেই ওজন বাড়িয়েছেন বড়পর্দার ‘সৌরভ’।

google button