জনসমক্ষে চাইতে হবে ক্ষমা, ২০ লাখ ক্ষতিপূরণ! বনগাঁ কাণ্ডে মিমিকে পাল্টা নোটিস

Published:

Mimi Chakraborty
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার আইনের জালে ফাঁসলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)! বনগাঁর শোয়ের উদ্যোক্তা তনয় শাস্ত্রীর অভিযোগের ভিত্তিতে আইনি নোটিস পাঠানো হল অভিনেত্রীকে। নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পরে আসার কারণে চাওয়া হল অনুষ্ঠানের ২.৬৫ লক্ষ টাকা সহ আরও ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণও। এখানেই শেষ নয়, ৪৮ ঘণ্টার মধ্যে জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি তোলা হয় মিমির বিরুদ্ধে। চাঞ্চল্যকর মোড় নিল গোটা ঘটনায়।

ঠিক কী ঘটেছিল?

উল্লেখ্য, ২৫ জানুয়ারি বনগাঁর নয়াগোপালগঞ্জ এলাকায় রাতে অনুষ্ঠান করতে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন ‘অমার্জিত ভাবে’ মঞ্চ থেকে নাকি তাঁকে নেমে যেতে বলে অনুষ্ঠান উদ্যোক্তা তনয় শাস্ত্রী। সেই ঘটনায় পরবর্তীতে স্থানীয় থানায় ই-মেল মারফত লিখিত অভিযোগ দায়ের করেন মিমি। পুলিশ সূত্রে খবর, মিমির অভিযোগের ভিত্তিতেই তদন্তের কাজে তনয়ের বাড়িতে গিয়েছিল পুলিশ। কিন্তু সেই সময়ে তাদের কাজে বাধা অভিযোগেই সে দিন তনয়কে গ্রেফতার করা হয়। আর তাতেই জল গড়ায় অনেকদূর। যদিও মিমি চক্রবর্তীর দায়ের করা মূল মামলা এবং পুলিশের দায়ের করা মামলায় তনয় শাস্ত্রীর জামিন মঞ্জুর করা হয়।

মিমির বিরুদ্ধে আইনি নোটিস

তনয় শাস্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে উল্টে পুলিশকে মারধর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আসে তনয়, তাঁর ছেলে ও এক প্রতিবেশীর বিরুদ্ধে। যদিও বনগাঁ মহকুমা আদালতের বিচারক তিনজনকেই জামিন দেয়। এমতাবস্থায় ফের অভিনেত্রী মিমিকে নিয়ে নতুন আইনি জটিলতা তৈরি হয়েছে। দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী বনগাঁর একটি অনুষ্ঠানে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পরে পৌঁছনোর অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন তনয় শাস্ত্রী। পাশাপাশি অনুষ্ঠানের পারিশ্রমিক হিসেবে দেওয়া ২.৬৫ লক্ষ টাকা ফেরত এবং ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এবং ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে।

আরও পড়ুন: WBCS অফিসারদের সুখবর শুনিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নের

অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রীর আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি গতকাল অর্থাৎ বুধবার মিমি চক্রবর্তীকে আইনি নোটিস পাঠিয়েছে। সেখানে দেওয়ানি ও ফৌজদারি, উভয় মামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অভিযোগ হিসেবে জানানো হয়েছে, অনুষ্ঠানের দিন রাত ৯:৩০ আসার কথা ছিল মিমি চক্রবর্তীর, কিন্তু তিনি পৌঁছান রাত ১১:৩০ নাগাদ। এদিকে রাত ১২ টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলো SDO বনগাঁ। তাই নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পরে আসার কারণে এই আইনি নোটিস। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে তনয়ের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ সামনে এসেছে। এব্যাপারে চলতি মাসেই আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন মিমি। একজন দেখার মামলার জল কোন দিকে এগোয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now