বঙ্গভূষণ পাচ্ছেন পরমব্রত, অদিতি মুন্সিরা, বঙ্গসম্মানের তালিকায় ইমন সহ আর কারা?

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ, 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের দিন বঙ্গসম্মানে (Banga Samman 2026) সম্মানিত হলেন বাংলার একাধিক পরিচিত মুখ। সেই তালিকায় যেমন নাম রয়েছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের, তেমনই নাম লিখিয়েছেন শ্রদ্ধেয় গায়ক নচিকেতা চক্রবর্তী থেকে শুরু করে মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, গায়িকা ইমন চক্রবর্তী সহ অনেকে। অভিনয় জগতে অসামান্য অবদানের জন্য অভিনেতা পরমব্রতকে বঙ্গভূষণ সম্মান দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

আর কারা পাচ্ছেন বঙ্গসম্মান?

পশ্চিমবঙ্গ সরকারের তরফে বঙ্গ সম্মানের তালিকা প্রকাশিত হতেই গানের জগতে উল্লেখযোগ্য অবদানের জন্য বঙ্গবিভূষণ প্রাপকের তালিকায় নাম উঠেছে গায়িকা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে গায়ক নচিকেতা চক্রবর্তী, বাবুল সুপ্রিয় এমনকি গায়িকা লোপামুদ্রারও। এদিকে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের পাশাপশি এ বছর বঙ্গভূষণ সম্মান তুলে দেওয়া হচ্ছে গায়ক মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, কার্তিক দাস বাউল এমনকি জনপ্রিয় গায়িকা তথা তৃণমূলের অদিতি মুন্সিকে। এছাড়াও বঙ্গভূষণের তালিকায় রয়েছেন নেপালি সংগীতশিল্পী চন্দন লোমজেলও।

একই সাথে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করা হচ্ছে অনন্ত মহারাজ, গণেশ হালুই, জনপ্রিয় সংগীত শিল্পী শিবাজী চট্টোপাধ্যায়, অতি পরিচিত গায়ক তথা লেখক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে বিশেষ সম্মান পাওয়ার পরই আপ্লুত অভিনেতা

পরম থেকে শুরু করে গায়িকা ইমন চক্রবর্তী, লোপামুদ্রা, অদিতি মুন্সিরা। এদিকে, বঙ্গসম্মান পেতেই মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী।

অবশ্যই পড়ুন: টিকিট কাটা আছে? মার্চ অবধি হাওড়া রুটে একাধিক ট্রেন বাতিল, তালিকা দিল রেল

উল্লেখ্য, সালটা 2023। সে বছর বাংলা থেকে বিজেপির টিকিটে জিতে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন অনন্ত মহারাজ। যদিও পরবর্তীতে গেরুয়া শিবিরের সাথে তাঁর দূরত্ব একেবারে স্পষ্ট হয়ে ওঠে। এদিকে বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে পশ্চিমবঙ্গ সরকারের তরফে অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মানের জন্য মনোনীত করার ঘটনা বিজেপির চিন্তা কিছুটা হলেও যে বাড়বে সে কথা বলাই যায়।

Banga Samman

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now