মেয়ে নন অভিনেত্রী রূপসা চ্যাটার্জি? সন্দেহে নেট দুনিয়া

Published:

Rupsa Chatterjee social media post creates controversy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছোট পর্দার জনপ্রিয় মুখ তিনি। নিজের অভিনয় জগতের পাশাপাশি শক্ত হাতে সংসারটাও গুছিয়ে রেখেছেন অভিনেত্রী। গত বছরই কোল আলো করে পরিবারে এসেছিল নতুন সদস্য। মা হয়েছিলেন অভিনেত্রী রুপসা চ্যাটার্জি (Rupsa Chatterjee)। নতুন সংসার বাঁধার তিন মাসের মাথাতেই পুত্র সন্তানের জন্ম দেন রূপসা। এবার সেই অভিনেত্রীর লিঙ্গ নিয়েই প্রশ্ন তুলছেন নেট নাগরিকরা। বলাই বাহুল্য, এখন চলছে ভালবাসার মরসুম। সেই আবহেই, স্বামী সায়নদীপের সাথে রঙিন মুহূর্তের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী। আর তা থেকেই জল গড়াল বিতর্কে।

মেয়ে নন রূপসা চ্যাটার্জি?

গত 7 ফেব্রুয়ারি, শনিবার ছিল রোজ ডে। এদিনই স্বামী সায়নদীপের কাছ থেকে ভালবাসার উপহার হিসেবে গোলাপ পাওয়ার পর জীবনসঙ্গিনীর সাথে কাটানো মুহূর্তের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী। ছবিগুলি সমাজ মাধ্যমে আপলোড করে তার ক্যাপশনে রুপসা লিখেছিলেন, “আমাকে উপহার দেওয়ার সুযোগ হাতছাড়া করো না। লাভ ইউ হাসবেন্ড। হ্যাপি রোজ ডে।”

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী রূপসা এবং তাঁর স্বামীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখার পরই কমেন্ট বক্সে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেট দুনিয়ার মানুষজন। তাঁদের মধ্যে কেউ কেউ লিখেছেন, “ননসেন্স, কমনসেন্সর অভাব থাকলে এরকম ছবি শেয়ার করে মানুষ।” এক নেট নাগরিক লিখেছেন, “ননসেন্স এর মতো ছবিটা দিয়ে কী লাভ… বরটা বা কী!” এমন মন্তব্যের পাশাপাশি কয়েকজন নেট নাগরিক ওই ছবির মধ্যে অসামঞ্জস্য খুঁজে নিয়েছেন। তাঁদের প্রশ্ন, রুপসা কি সত্যিই মেয়ে? এ নিয়ে এক নেট নাগরিক লিখেছেন, “রুপসা কি আদৌ মেয়ে? একটু সন্দেহ হচ্ছে এখন।” আরেক নেট নাগরিক লিখেছেন, “রুপসা নারী নন, উনি পুরুষ!”

Rupsa Chatterjee

অবশ্যই পড়ুন: চোখ তুলে তাকানোর আগে ভাববে চিন-বাংলাদেশ, ড্রাগনের গা ঘেঁষে বড় কান্ড ঘটাল ভারত!

অভিনেত্রীকে নিয়ে নেট দুনিয়ায় নানান বিতর্কিত মন্তব্য ছড়িয়ে পড়লেও একটা বড় অংশের ভক্ত দুজনের সুন্দর মুহূর্তের ছবি দেখে অভিনেত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের মধ্যে কেউ লিখেছেন, “তোমাকে খুব ভালো লাগে। তুমি সেই ভালোবাসাটা নষ্ট করে দিও না দিদিভাই।” আরেক নেট নাগরিক লিখেছেন, “তোমাদের দুজনের জুটিটা খুব ভালো লাগে।” সব মিলিয়ে, অভিনেত্রী রূপসার এক ছবি নিয়ে কার্যত প্রতিক্রিয়ার ঝড় বয়ে যাচ্ছে নেট দুনিয়ায়।

 

google button