সহেলি মিত্র, কলকাতাঃ এসে গেল আরও একটা বৃহস্পতিবার। আর তারই সঙ্গে সকল অপেক্ষার অবসান ঘটল বাংলা সিরিয়াল প্রেমীদের। নিশ্চয়ই ভাবছেন কেন? আসলে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও সামনে এল বাংলা সিরিয়ালগুলির টিআরপি তালিকা (TRP List)। আর যথারীতি ফলাফল দেখে চোখ কপালে উঠেছে সকলের। প্রথম স্থানে জায়গা পেতে প্রতিদিন লড়াই করছে বাংলা সিরিয়ালগুলি। সেক্ষেত্রে কারোর ইচ্ছাপূরণ হচ্ছে তো কারোর হচ্ছে না। আপনিও কি জানতে ইচ্ছুক চলতি সপ্তাহে কোন মেগা কেমন ফল করেছে? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
চলতি সপ্তাহে বেঙ্গল টপার হল কোন মেগা?
প্রতি সপ্তাহের মতো, এই সপ্তাহেও টিআরপি তালিকায় নিজের পছন্দের ধারাবাহিককে এগিয়ে রাখলেন দর্শক। তবে এই সপ্তাহে কিন্তু রেকর্ড অঙ্কে টিআরপির সংখ্যা কমেছে মেগাগুলির। ৬-এর গণ্ডিও পেরোতে পারেনি খোদ বেঙ্গল টপার। যাইহোক, এমনিতে বিগত কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার ‘স্টার’ মেগা পরশুরামকে টেক্কা দিয়ে প্রথম স্থানে উঠে আসছিল জি বাংলার পরিণীতা। চলতি সপ্তাহেও কি বাজিমাত করতে পারল পরিণীতা?
আরও পড়ুনঃ ট্রেন অতীত, শুরু হচ্ছে ঘাটাল-মুম্বাই বাস পরিষেবা, জানুন ভাড়া
উত্তর হল না। আসল চমক দিয়ে চলতি সপ্তাহে ‘বাংলা সেরা’র জায়গা দখল করল স্টার জলসার পরশুরাম আজকের নায়ক। চলতি সপ্তাহে এই মেগা ৫.৯ রেটিংস পেয়ে প্রথম হয়েছে। এছাড়া ৫.৬ রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে পরিণীতা। ভালো করেছে জোয়ার ভাটা, রাঙামতিও। এই দুই মেগার প্রাপ্ত নম্বর ৫.৫। চলুন বাকিটা জেনে নেবেন।
এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা
- বেঙ্গল টপার- পরশুরাম 5.9
- দ্বিতীয়- পরিণীতা 5.6
- তৃতীয়- জোয়ার ভাটা, রাঙামতি 5.5
- চতুর্থ- তারে ধরি ধরি মনে করি 5.3
- পঞ্চম- কুসুম, প্রোফেসর বিদ্যা ব্যানার্জি 5.0
- ষষ্ঠ- ও মোর দরদিয়া 4.9
- সপ্তম- গঙ্গা 4.7
- অষ্টম- লক্ষ্মী ঝাঁপি 4.5
- নবম- আমাদের দাদামণি 4.3
- দশম- চিরদিনই তুমি যে আমার 4.1












