পরশুরাম আউট, লম্বা লাফ জোয়ার ভাটার! বেঙ্গল টপার কে? দেখুন TRP তালিকা

Published:

TRP List Target rating point
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ দেরিতে হলেও আজ বৃহস্পতিবার সামনে এল বাংলা সিরিয়ালগুলির টিআরপি তালিকা (TRP List)। আর প্রতিবারের মতো এবারেও তালিকা দেখে চোখ কপালে উঠেছে সকলের। এই সপ্তাহে নতুন করে ঘুরে দাঁড়িয়ে একটি মেগা যাকে নিয়ে হয়তো সকলে আশাই ছেড়ে দিয়েছিলেন। কিছু কি আন্দাজ করতে পারছেন কোন মেগা এবারে বেঙ্গল টপার হয়েছে? বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

চলতি সপ্তাহে বেঙ্গল টপার কোন মেগা?

এমনিতে যত সময় এগোচ্ছে ততই যেন টিআরপি (Target rating point) যুদ্ধ আরও জোরালো হচ্ছে। কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে, সেই যুদ্ধে লিপ্ত হয়েছে বাংলা সিরিয়ালগুলি। যাইহোক, এই সপ্তাহে সেরার মুকুট কোন চ্যানেলের কোন সিরিয়ালের (Bengali Serials) মাথায় উঠল জানতে ইচ্ছুক? স্টার জলসা নাকি জি বাংলা? কোন চ্যানেলের সিরিয়াল সেরা হয়েছে সেটা জানার জন্য প্রতি সপ্তাহে মুখিয়ে থাকেন দর্শকরা। এক কথায় দিনে দিনে যেন জমে উঠছে টেলিভিশনের লড়াই। যাইহোক, আর অপেক্ষা না করিয়ে জানিয়ে দিই, এই সপ্তাহে বহুদিন পর বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল পরিণীতা। এই সপ্তাহে ৬.৪ রেটিংস পেয়ে পরশুরামকে গদিচ্যুত করেছে মেগাটি। তবে ঘাড়ে ভালোই নিঃশ্বাস ফেলেছে পরশুরাম আজকের নায়ক মেগা। একটুর জন্য ছিটকে গিয়েছে মেগাটি। প্রাপ্ত নম্বর ৬.৩।

এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা

বেঙ্গল টপার- পরিণীতা 6.4
দ্বিতীয়- পরশুরাম 6.3
তৃতীয়- জোয়ার ভাঁটা 6.1
চতুর্থ- বিদ্যা ব্যানার্জি, রাঙামতি 6.0
পঞ্চম- ও মোর দরদিয়া 5.8