বিজেপিতে যোগ দিচ্ছেন শাহরুখ খান?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজনীতি থেকে দীর্ঘ নিরাপদ দূরত্ব বজায় রাখেন বলিউড বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan)। সাম্প্রতিককালে কোনও রাজনৈতিক বক্তব্যও উঠে আসেনি কিং খানের গলায়। কোন দলকে পছন্দ করেন তাও বোঝা দুষ্কর। যদিও কেউ কেউ বলেন কংগ্রেসের সমর্থক শাহরুখ। তবে অভিনেতার চালচলন কথাবার্তা থেকে সেটা বোঝা যথেষ্ট কঠিন। তবে সম্প্রতি এক বিজেপি নেতার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে দেখা গেল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমার নায়ককে। প্রশ্ন উঠছে, তাহলে কি বিজেপির সাথে ঘনিষ্ঠতা বাড়ছে কিং খানের?

বিজেপিতে যোগ দিচ্ছেন শাহরুখ খান?

সম্প্রতি বিজেপি নেতা মোহিত কামবোজের মেয়ে মিশকা কামবোজের জন্মদিনের অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। হাজির হয়েছিলেন বলিউডের এক ঝাঁক তারকা। রণবীর সিং থেকে শুরু করে সঞ্জয় দত্ত, শিল্পা শেট্টি থেকে প্রীতি জিন্টাদের দেখা গিয়েছিল এই অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানেই সকলের সাথে মুহূর্ত ভাগাভাগি করে নিয়েছিলেন বলিউড কিং শাহরুখও।

এদিন গেরুয়া শিবিরের নেতার মেয়ের জন্মদিনের বিভিন্ন মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ধুরন্ধর 2 সিনেমার একটি গান গাইতে দেখা যায় রণবীর সিং এবং সঞ্জয় দত্তকে। যদিও এই ছবির সফলতায় নীরব ছিলেন শাহরুখ খান। তবে এদিন রণবীর সিং এর সাথেই একই ফ্রেমে দেখা গেল তাঁকে। এদিন একেবারে খোশ মেজাজে বিজেপি নেতার অনুষ্ঠানে সময় কাটাচ্ছিলেন কিং খান। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি বিজেপিতে যোগ দিচ্ছেন শাহরুখ? গেরুয়া শিবিরের সাথে ক্রমে ঘনিষ্ঠতা বাড়ছে তাঁর? এ নিয়ে অবশ্য কোনও উত্তর মেলেনি।

অবশ্যই পড়ুন: হোটেলে খেলেও লাগবে প্যান কার্ড! ১ এপ্রিল থেকে বদলাচ্ছে নিয়ম 

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে পাঠান, জাওয়ান এমনকি ডাঙ্কির মতো তিন তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। যদিও এই মুহূর্তে নিজের ছবি কিং নিয়ে ব্যস্ত অভিনেতা। এই সিনেমাতেই প্রথমবারের মতো দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখের মেয়ে সুহানা খানকে। সঙ্গে থাকছেন রানী মুখার্জি থেকে শুরু করে অভিষেক বচ্চনের মতো একাধিক পরিচিত মুখ।

google button