সৌভিক মুখার্জী, কলকাতা: রবিবার ভোরবেলা ওডিশার ঝাড়সুগুড়া জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন পুলিশকর্মী (Odisha Road Accident)। দ্রুত গতির একটি ট্রেলার দায়িত্বে থাকা পুলিশের বোলেরো গাড়িকে সরাসরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই ওই পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর। এমনকি গুরুতর জখম হয়েছে আরও তিনজন।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
পুলিশ সূত্রে খবর, ভোরবেলা ঝাড়সুগুড়া সদর থানার কাছে এই দুর্ঘটনা ঘটে। দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশের বোলেরো গাড়িটি সামনের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন এবং দ্রুতগতির একটি ট্রেলার সোজা গিয়ে গাড়িটিকে ধাক্কা মারে। ধাক্কার গতি এতটাই ছিল যে পুলিশের গাড়িটি সম্পূর্ণভাবেই দুমড়েমুচড়ে যায় আর ঘটনাস্থলেই ওই পাঁচজন পুলিশ সদস্যের মৃত্যু হয়।
প্রসঙ্গত, ওড়িশা পুলিশ বিভাগ নিহতদের নাম প্রকাশ করেছে। আর তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। তাঁরা হলেন যথাক্রমে সাব-ইন্সপেক্টর নিরঞ্জন কুজুর, এপিআর জওয়ান কাশীরাম ভোই, এপিআর কর্মী দেবদত্ত সা, এপিআর হাবিলদার লিঙ্গরাজ ধুরুয়া এবং হোমগার্ড ভক্তবন্ধু মির্ধা। তাঁদের মৃত্যুতে গোটা জেলায় নেমে এসেছে শোকের ছায়া।
#WATCH | Jharsuguda, Odisha | Five police personnel died following a collision between a trailer and a police SUV near Jharsuguda Sadar Police Station on National Highway 49. The injured have been admitted to the hospital: Jharsuguda SP Gundala Reddy Raghavendra pic.twitter.com/8j9G0jlUA0
— ANI (@ANI) February 22, 2026
আরও পড়ুন: মাত্র ৩টি কোচ, ছুটবে ১২০ কিমি বেগে! চালু হচ্ছে দেশের প্রথম দ্রুততম মেট্রো
এদিকে দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে রয়েছেন এপিআর-র দুইজন সদস্য এবং এক সার্জেন্ট। স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে ঝারসুগুড়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা বলছেন, তিনজনের অবস্থাই আশঙ্কজনক। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি পর্যালোচনা করে অভিযুক্ত ট্রেলার চালককে আটক করে। এমনকি তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গতি, চালকের অসাবধানতা কিংবা ঘুমঘোর বা যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে।












