সৌভিক মুখার্জী, কলকাতা: প্রযুক্তির জগতে এবার বিরাট উত্থান। ভারতীয় বংশোদ্ভূত কর্পোরেট নির্বাহী আশা শর্মাকে (Asha Sharma) মাইক্রোসফট তাদের গেমিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও সিইও হিসেবে নিয়োগ করল। এই সিদ্ধান্তকে এক্সবক্সের ইতিহাসে ভারতের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই ধরা হচ্ছে। এমনকি তিনি দীর্ঘদিনের প্রধান ফিল স্পেন্সারের বদলি হিসাবে দায়িত্ব নিচ্ছেন, যিনি প্রায় ৩৮ বছর মাইক্রোসফটে (Microsoft) কাজ করার পরে অবসর নিচ্ছেন। পাশাপাশি সংস্থা ছাড়ছেন প্রেসিডেন্ট সারা বন্ডও। আর এক্সবক্স গেম স্টুডিওর প্রধান ম্যাট বুটি এখন চিফ কন্টেন্ট অফিসার হিসেবে দায়িত্ব নেবেন। আর তিনি আশা শর্মার কাছে রিপোর্ট করবেন।
এক্সবক্সে নতুন সূচনা
দায়িত্ব গ্রহণের পর আশা শর্মা স্পষ্ট জানিয়েছেন যে, তিনি এক্সবক্স কনসোলের উপর নতুন করে জোর দিতে চান। তাঁর কথায়, আমরা আমাদের মূল একবক্স ভক্ত এবং খেলোয়াড়দের প্রতি অঙ্গীকার পুনর্নবীকরণ করব। আর তিনি আরও জানিয়েছেন, স্টুডিওগুলিকে শক্তিশালী করা, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ আর সাহসী নতুন ধারণাকে সমর্থন করায় তাঁর মূল অগ্রাধিকার হবে। ঝুঁকি নেওয়ার ক্ষেত্রেও তিনি পিছপা হবেন না বলে ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি এআই এবং মনিটাইজেশনের প্রসঙ্গে তিনি বলেছেন, আমরা স্বল্প মেয়াদী লাভের জন্য দৌড়াবো না বা আত্মাহীন এআই কনটেন্ট দিয়ে ইকোসিস্টেম ভরিয়ে তুলব না। গেম সব সময় শিল্প হিসেবে থাকবে, যা মানুষ তৈরি করে।
এদিকে আশা শর্মার এই নিয়োগ এমন সময় এসেছে, যখন মাইক্রোসফটের গেমিং বিভাগ বিভিন্ন রকম চাপের মধ্য দিয়ে যাচ্ছে। শুল্কজনিত খরচ থেকে শুরু করে তীব্র প্রতিযোগিতা আর অনিশ্চিত ভোক্তাব্যয়ের কারণে এক্সবক্স হার্ডওয়ারের দাম দিনের পর দিন বাড়ছে। আর এই পরিস্থিতিতে নতুন নেতৃত্বের কাছে সংস্থার একটাই প্রত্যাশা বাজারে যাতে স্থিতিশীলতা ফিরে আসে আর প্রবৃদ্ধির নতুন পথ তৈরি হয় তার ব্যবস্থা করা।
কে এই আশা শর্মা?
জানিয়ে রাখি, আশা শর্মা প্রযুক্তির জগতে অভিজ্ঞ ও প্রভাবশালী একজন ব্যক্তি। সিইও হওয়ার আগে তিনি মাইক্রোসফটের CoreAI প্রোডাক্ট বিভাগের নেতৃত্বে ছিলেন। আর সেখানে তিনি এআই অবকাঠামো, ফাউন্ডেশন মডেল এবং এআই আইডি থেকে অ্যাপ্লিকেশন তৈরির তদারকি করতেন। মাইক্রোসফটে যোগদানের আগে তিনি Instacart এর চিপ অপারেটিং অফিসারও ছিলেন। সেখানে প্রোডাক্ট ডিজাইন থেকে শুরু করে ডেটা সায়েন্স, মার্কেটিং ও নতুন ব্যবসায়িক উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি কোম্পানির আইপিও প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আরও পড়ুন: জলসা বিতর্কে আরও বিপাকে মিমি চক্রবর্তী, বনগাঁ থানায় অভিযোগ দায়ের তনয় শাস্ত্রীর
এদিকে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি মেটাতে ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব সামলেছেন। আর তাঁর আওতায় মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ডিরেক্টসহ একাধিক বড় প্ল্যাটফর্মেও পরিণত হয়েছে। বর্তমানে তিনি সরাসরি মাইক্রোসফটের সিইও ডেস সত্য নাদেলার কাছেই রিপোর্ট করবেন। নাদেলা তাঁর সম্পর্কে বলেছেন যে, আশার প্ল্যাটফর্ম নির্মাণ এবং বিস্তারে গভীর অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘমেয়াদি ভিত তৈরি এবং বৈশ্বিক পরিষেবা বিস্তারের দক্ষতা আমাদের গেমিং ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।












