সহেলি মিত্র, কলকাতা: এখন ট্রেনে সফর করা আরও সুরক্ষিত। এর কারণ এখন বিভিন্ন ট্রেনে এবং ট্র্যাকে লাগানো হয়েছে কবচ (Kavach) নামের এক সুরক্ষা সিস্টেম, যা যে কোনো দুর্ঘটনা রোধ করতে সক্ষম। আর এবারে এই কবচ নিয়ে নতুন মাইলফলক অর্জন করল ভারতীয় রেল। এই কবচ নাকি ইতিমধ্যেই ৩০০০ কিমি দীর্ঘ পথ অতিক্রম করে ফেলেছে বলে খবর।
কবচ নিয়ে বড় তথ্য দিলেন রেলমন্ত্রী
সংসদে দাঁড়িয়ে কবচ নিয়ে সম্প্রতি বড় তথ্য দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, কবচে ৩০০০ কিলোমিটার সম্পূর্ণ হয়েছে এবং আরও ২০, ০০০ কিলোমিটার জুড়ে কাজ দ্রুতগতিতে চলছে। ট্র্যাকগুলোর উন্নয়নের কারণে গতিতে বড় উন্নতি হয়েছে। এদিকে দেশের অন্যতম ব্যস্ততম দিল্লি-হাওড়া রুটটি এখন আগের চেয়েও বেশি নিরাপদ হয়েছে। যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ভারতীয় রেল ‘কবচ ৪.০’ প্রযুক্তি চালু করেছে। এটি হাওড়া-বর্ধমান-ছোটা আম্বানা সেকশনে স্থাপন করা হয়েছে।
🚆 Safer. Faster. Stronger Railways.
3,000 km of Kavach deployed
20,000 km under progress
Track upgrades driving significant speed improvements.
Hon’ble Railway Minister @AshwiniVaishnaw@RailMinIndia pic.twitter.com/XASuLd4YCR— South Central Railway (@SCRailwayIndia) March 18, 2026
কবচ কী?
কবচ হলো ভারতের প্রথম আধুনিক অটোমেটিক ট্রেন প্রোটেকশন (এটিপি) সিস্টেম। রেল কর্তৃপক্ষ পর্যায়ক্রমে সমস্ত রুটে এর ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা করছে। হাওড়া থেকে ছোটা আম্বানা পর্যন্ত এই অংশটি ২৬০ কিলোমিটার দীর্ঘ, যার মধ্যে ২২৯ কিলোমিটার পশ্চিমবঙ্গে এবং ৩১ কিলোমিটার ঝাড়খণ্ডে অবস্থিত। সম্পূর্ণ লাইনটিতে ৪৭টি স্টেশন এবং গেটেড আর্মারযুক্ত ১৩টি লেভেল ক্রসিং রয়েছে। ২০২২ সালের জুলাই মাসে শুরু হওয়া এই প্রকল্পটি চার বছরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এটি প্রযুক্তিগতভাবে অত্যন্ত মজবুত।
আরও পড়ুনঃ কালবৈশাখী থেকে শিলাবৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ৭ জেলা, আজকের আবহাওয়া
রেল মন্ত্রকের তথ্যমতে, রেললাইনে ৭,৮৯৭টি আরএফআইডি ট্যাগ স্থাপন করা হয়েছে। ৬০টি ল্যাটিস টাওয়ারে ইউএইচএফ অ্যান্টেনা এবং ৫২০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। হাওড়া ও শিয়ালদহ ডিপোতে থাকা ১১৮টি বৈদ্যুতিক লোকোমোটিভ এবং একটি ইএইউ-কে আর্মার প্রযুক্তিতে সজ্জিত করা হয়েছে।












