ভারতে আরও ১০০টি নতুন বিমানবন্দর, তৈরি হবে ২০০ হেলিপ্যাডও! অনুমোদন মন্ত্রিসভার

Published:

Cabinet approved construction of 100 New Airports In India-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুধুমাত্র ট্রেনের উপর ভরসা করে থাকার দিন শেষ। ক্যান্সেল হবে না ফ্লাইটের টিকিটও (New Airports In India)। এবার থেকে দেশের মধ্যে বিভিন্ন শহর এমনকি বিদেশেও সহজেই ভ্রমণ করতে পারবেন দেশবাসী। সেই মর্মেই আরও নতুন 100টি বিমানবন্দর তৈরির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই সেই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে ইতিমধ্যেই UDAN 2.0 স্কিমটিতে সবুজ সংকেত পড়েছে। আগামী 5 বছরের মধ্যেই বিশেষ প্রকল্পের অধীনে 100টি নতুন বিমানবন্দর তৈরি করে ফেলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। এর ফলে ভারতে বিমান পরিষেবা কাঠামো অনেকটাই উন্নত হবে। বাড়বে কর্মসংস্থানও।

বিমানবন্দরগুলি কবে থেকে চালু হবে?

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরই নরেন্দ্র মোদি সরকারের বিশেষ প্রকল্প UDAN 2.0 নিয়ে একাধিক তথ্য সামনে এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, আগামী পহেলা এপ্রিল থেকে শুরু হয়ে যাবে এই বিশেষ প্রকল্পের কাজ। দেশজুড়ে নতুন আরও 100টি বিমানবন্দর তৈরি করে সেগুলি চালু করতে 2031 সালের 31 মার্চ পর্যন্ত সময় লাগবে। অর্থাৎ 5 বছরের মধ্যে গোটা দেশজুড়ে তৈরি হয়ে যাবে 100 এয়ারপোর্ট।

কোথায় কোথায় তৈরি হবে বিমানবন্দর?

কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক বাজেটে এই বিশেষ প্রকল্পের জন্য 12 হাজার 159 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার সেই বাজেট থেকেই অর্থ নিয়ে তৈরি হবে দেশের নতুন 100টি বিমানবন্দর। স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে এই বিমানবন্দরগুলি কোথায় তৈরি হবে? এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের যেসব শহর বা রাজ্যগুলিতে সহজে জমি পাওয়া যাবে এবং যেখানে পর্যাপ্ত সুরক্ষা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে সেইসব শহর বা রাজ্যগুলিকেই অগ্রাধিকার দেবে কেন্দ্রীয় সরকার। অনেকেই মনে করছেন এই প্রকল্পের অধীনে একটি শহরে বা একটি রাজ্যে একসাথে সর্বোচ্চ তিন থেকে চারটি বিমানবন্দর তৈরি হতে পারে।

 

200 নতুন এবং আধুনিক হেলিপ্যাড তৈরি হবে

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সদ্য মন্ত্রিসভার বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে প্রথম হলো ভারতে আগত বিদেশীদের ভিসা নিবন্ধন এবং ট্রাকিং সম্পর্কিত স্কিম আগামী 5 বছরের জন্য বাড়িয়ে নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য 1800 কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও দ্বিতীয় সিদ্ধান্ত হিসেবে UDAN স্কিমের এক্সটেনশন নিয়ে আলোচনা হয়েছে। এই প্রকল্পের অধীনে দেশের ছোট ছোট শহরগুলি বিমান পরিষেবায় যুক্ত হবে। সরকার এই খাতে কম করে 28 হাজার 840 কোটি টাকা ব্যয় করবে। মূলত সাধারন মানুষের বিমানযাত্রাকে সহজ এবং সস্তা করে তুলতেই এমন পদক্ষেপ।

অবশ্যই পড়ুন: ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাবেন না টিম ইন্ডিয়ার এই ৫ ক্রিকেটার!

কেন্দ্রীয় মন্ত্রী বললেন, মন্ত্রিসভায় যে তৃতীয় সিদ্ধান্তটি হয়েছে তা পরিবেশ সম্পর্কিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে 2025 সাল থেকে 2035 সালের জন্য নতুন পরিবেশগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশজুড়ে দূষণ কমাতে এবং প্রাকৃতিক সৌন্দর্যকে বজায় রাখতে সরকার বেশ কিছু প্রতিশ্রুতিকে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী এও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্পের অধীনে গোটা দেশজুড়ে 200টি নতুন এবং আধুনিক হেলিপ্যাড তৈরি করা হবে। যাতে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ পাহাড় এমনকি সমভূমি নির্বিশেষে সব জায়গায় হেলিকপ্টার নিয়ে পৌঁছনো যায়, সে কারণেই 3661 কোটি টাকা খরচ করে এই হেলিপ্যাডগুলি তৈরি করবে সরকার।

google button