সহেলি মিত্র, কলকাতা: এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) নিয়ে হাহাকারের মাঝেই এবার পাইপলাইন গ্যাস অর্থাৎ পিএনজি (PNG) নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, যদি আপনার বাড়ির কাছে গ্যাস পাইপলাইন স্থাপন হওয়া সত্ত্বেও আপনি পিএনজি সংযোগ না নিয়ে থাকেন, তাহলে আগামী তিন মাসের মধ্যে আপনার এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
৩ মাসের মধ্যে LPG বন্ধ করে দেওয়ার ঘোষণা সরকারের
আসলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং গ্যাস সিলিন্ডারের ঘাটতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ‘প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম পণ্য বিতরণ আদেশ ২০২৬’ কার্যকর করেছে। এর অধীনে, এখন থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস (পিএনজি) সংযোগ নেওয়া বাধ্যতামূলক হবে। তবে, এর আগে একটি নোটিশ জারি করা হবে। নোটিশ পাওয়ার পরেও যদি কেউ সংযোগ না নেন, তাহলে ৯০ দিন পর তাদের এলপিজি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। সোসাইটিগুলোকেও তিন দিনের মধ্যে পাইপলাইনের অনুমোদন নিতে হবে।
PNG সংক্রান্ত ৪ নিয়ম কী কী?
গত ১৪ই মার্চ সরকার পিএনজি সংযোগ সংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে। এই নিয়ম অনুযায়ী, আপনার বাড়িতে যদি পাইপড ন্যাচারাল গ্যাস সংযোগ থাকে, তবে এখন থেকে আপনাকে আপনার এলপিজি সিলিন্ডার জমা দিতে হবে। নতুন আদেশ অনুসারে, পিএনজি ব্যবহারকারীরা নতুন কোনো এলপিজি সংযোগ পাবেন না এবং তাদের পুরোনো সিলিন্ডারগুলোও পুনরায় ভর্তি করে দেওয়া হবে না। সরকার এর আগে এলপিজি সিলিন্ডার সরবরাহ বিষয়ে চারবার নতুন নিয়ম জারি করেছে।
আরও পড়ুনঃ নয়াদিল্লি–হাওড়া রুটে ১৮০ কিমি বেগে ছুটল ট্রেন, ইতিহাস গড়ল ভারতীয় রেল
অনেকেই প্রায় প্রশ্ন তুলছেন, পিএনজি কি সিলিন্ডারের চেয়ে সস্তা? সাধারণত, পিএনজি-র বিল ব্যবহার অনুযায়ী আসে এবং এটিকে এলপিজি-র চেয়ে সস্তা ও নিরাপদ বলে মনে করা হয়। এছাড়াও যদি আপনার বাড়িতে পাইপলাইন স্থাপন করা প্রযুক্তিগতভাবে সম্ভব না হয়, তাহলে কী হবে? এমন পরিস্থিতিতে আপনার এলপিজি কানেকশন বন্ধ করা হবে না। এই নিয়মটি শুধুমাত্র পাইপলাইন সংযোগ আছে এমন বাড়িগুলির জন্য প্রযোজ্য।












