সৌভিক মুখার্জী, কলকাতা: ট্রেন ধরার জন্য স্টেশনে গিয়ে ভিড়ের চাপে নাজেহেল হওয়ার দিন শেষ হতে চলেছে। ভারতীয় রেলের (Indian Railways) পরিকাঠামোতে এবার বিরাট পরিবর্তনের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। দেশের ব্যস্ততম ৭৬টি প্রধান রেল স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা আর অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিতে চলেছে কেন্দ্র সরকার। রাজ্যসভায় একটি লিখিত উত্তরে রেলমন্ত্রী এই মেগা পরিকল্পনার কথা জানিয়েছেন। ঠিক কী কী পরিবর্তন আসছে?
স্টেশনে প্রবেশের নতুন নিয়ম
এবার থেকে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে। জানা যাচ্ছে, যাদের কাছে কনফার্ম টিকিট রয়েছে, তারাই শুধুমাত্র সরাসরি প্ল্যাটফর্মে প্রবেশ করার সুযোগ পাবে। ওয়েটিং লিস্টের যাত্রী বা সাধারণ ব্যক্তিদের আর স্টেশনের প্রবেশ করতে দেওয়া হবে না। তবে স্টেশনের বাইরে বিশেষ হোল্ডিং এরিয়া বা অপেক্ষা ঘর তৈরি করা হবে। ট্রেনের আসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের সেখানেই অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে।
এআই নজরদারি
যাত্রীদের নিরাপত্তা বাড়ানোর জন্য এবং ভিড়ের উপর নজরদারি করতে স্টেশনে এবার এআই চালিত সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। এই ক্যামেরাগুলো রিয়েল টাইমে প্ল্যাটফর্মের ভিড় বিশ্লেষণ করবে আর কোন কোন জায়গায় ভিড় অতিরিক্ত সেগুলিকে চিহ্নিত করে কন্ট্রোল রুমে সতর্কতা পাঠাবে। এছাড়াও অত্যাধুনিক লাগেজ মেটাল ডিটেক্টর এবং উন্নতমানের অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকছে।
প্ল্যাটফর্মের বাইরে হোল্ডিং এরিয়া
প্ল্যাটফর্মের উপরে চাপ কমানোর জন্য স্টেশনের বাইরে এবার অপেক্ষা ঘর তৈরি করা হচ্ছে। নয়াদিল্লি স্টেশনে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে এবং সেখানে সাফল্যও মিলেছে। এই হোল্ডিং এরিয়াগুলিতে বসার সুব্যবস্থা, পানীয় জল, শৌচালয় এবং টিকিট কাউন্টার, ট্রেনের অবস্থান জানার জন্য বড় ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকবে।
চওড়া ফুট ওভার ব্রিজ
প্ল্যাটফর্মে ওঠানামার সময় ধাক্কাধাক্কি এড়ানোর জন্য ফুটওভার ব্রিজগুলোর নকশাতেও বদলানো হচ্ছে। এবার থেকে স্টেশনে ১২ মিটার এবং ৬ মিটার চওড়া স্ট্যান্ডার্ড ব্রিজ তৈরি করা হবে বলে জানানো হয়েছে। এতে যাত্রীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্য হবে।
স্টেশনে ওয়ার রুম
স্টেশনে কাজকর্ম তদারকি করার জন্য এবং জরুরী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবার কেন্দ্রীয় ওয়ার রুম তৈরি করা হচ্ছে। এছাড়াও স্টেশন ডিরেক্টরের ক্ষমতা আরও বাড়ানো হচ্ছে বলে খবর। স্টেশনের সমস্ত বিভাগ সরাসরি তাদের অধীনে কাজ করবে। আর এতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন: এই নিয়ম মেনে ব্যবহার করুন ইন্ডাকশন, বিদ্যুতের বিল হবে অর্ধেক
ডিজিটাল পরিচয় এবং নতুন পোশাক
রেল কর্মী এবং পরিষেবা প্রধানকারীদের জন্য এবার থেকে কিউআর কোড যুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়াও কর্মচারীদের জন্য নতুন ইউনিফর্ম আনা হচ্ছে, যাতে জরুরী প্রয়োজনে যাত্রীরা তাদের সহজেই চিনে নিতে পারে। বিশেষ করে যাত্রীরা প্ল্যাটফর্মে স্বস্তিতে হাঁটাচলা করতে পারবে এবং অপেক্ষা করার সুযোগ পাবে, আর ট্রেনে ওঠার সময় পরিবেশ আরও সুশৃঙ্খল হবে।
Ministry of Railways- “To make train journey comfortable & safe during rush hours, besides holding areas, 76 stations across India are being equipped with all the latest amenities. Access Control, Wider Foot-Over-Bridges, and AI-Enabled CCTV Systems to Streamline Passenger Flow.… pic.twitter.com/oSU1UkO0cy
— ANI (@ANI) March 28, 2026












