হরমুজ প্রণালীতে পাহারাদার হবে ভারতীয় নৌবহর! জানালেন রাজনাথ সিং

Published:

Rajnath Singh

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধের জোরে এমনিতেই ভারতে জ্বালানি সংকট (Fuel Crisis)। আর ঠিক তখনই তেলের যোগান নিশ্চিত করার জন্য রণক্ষেত্রে নেমে পড়ল ভারতীয় নৌবাহিনী। হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) ভারতমুখী তেল এবং গ্যাসের ট্যাংকারগুলিকে পাহারা দেওয়ার জন্য এবার ভারতীয় যুদ্ধ জাহাজ ময়দানে নামছে। বৃহস্পতিবার কেরলে এক নির্বাচনী জনসভা থেকে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) নিজেই এই পদক্ষেপের কথা জানিয়েছেন।

উত্তাল সমুদ্রে এবার ভারতীয় নৌসেনার নতুন ঢাল

প্রসঙ্গত, ইরান, ইজরায়েল এবং আমেরিকার সংঘাতের জেরে বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ। আর সেই পরিস্থিতিতে যাতে ভারতমুখী অপরিশোধিত তেল এবং এলএনজিবাহী জাহাজ বিপদে না পড়ে এবং নিরাপদে দেশে ফিরতে পারে, তার জন্য শুরু হয়েছে অপারেশন উর্জা সুরক্ষা। জানা যাচ্ছে, অন্তত পাঁচটি বা তার বেশি ভারতীয় রণতরীকে ওমান উপকূল থেকে পারস্য উপসাগর পর্যন্ত মোতায়ন করা হয়েছে। আর হরমুজে আটকে থাকা প্রায় ২০টি গুরুত্বপূর্ণ জাহাজকেও ভারতীয় নৌসেনা স্কট বা পাহাড়ার মাধ্যমে আরব সাগর হয়ে নিরাপদ আশ্রয় নিয়ে আসছে। এমনকি যতক্ষণ না পর্যন্ত অঞ্চলে সংঘর্ষ বিরতি হচ্ছে, ততক্ষণ এই অপারেশন জারি থাকবে বলে জানানো হয়েছে।

এদিন কেরলের জনসভা থেকে দেশবাসীকে আশ্বস্ত করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট বলেছেন, জ্বালানি বা রান্নার গ্যাসের সংকট নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও রকম কারণ নেই। ভারত যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। তাঁর মতে, ভারত সরকার এবং নৌ-বাহিনী প্রতি মুহূর্তেই পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে মধ্যপ্রাচ্যের দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, যাতে তেল এবং গ্যাসের জ্বালানিতে কোনও রকম সমস্যা না হয়।

আরও পড়ুন: ১৩ বছর পর রেকর্ড! RBI-র চালে একধাক্কায় ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল টাকা

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করার পর থেকেই হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজগুলি চলাচল কার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের মোট জ্বালানির বিশাল অংশ এই পথ দিয়ে চলাচল করে। আর ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের সিংহভাগ এই রুট থেকেই নিয়ে আসে। যার ফলে হরমুজ অবরুদ্ধ হওয়া মানে ভারতে পেট্রোল ডিজেলের বাজারে সংশয়। ইতিমধ্যেই এলপিজি সংকটে ভুগছে গোটা দেশ। আর নৌসেনার এই পদক্ষেপ সেই সংকট এড়াতে পারে বলেই মত প্রকাশ করছে বিশেষজ্ঞরা।

google button